কৃষি সময়
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা

পাবনা সংবাদদাতাঃ 
পাবনায় মাছ সংকটে ২শ’টন শুটকি উৎপাদনের লক্ষমাত্রায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতি বছর এসময় বিপুল পরিমাণ শুটকি উৎপাদন হলেও এবার মাছ নাা থাকায় ফাঁকা শুটকির চাতাল। অসল সময় কাটাচ্ছে শ্রমিকরা। শুটকি ব্যবসায়ীরা বলছেন, শুঁটকি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সঠিক ব্যবস্থা না থাকায় তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। 

জানা যায়, চলতি মৌসুমে শতাধিক চাতালে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের ২০০ টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০০ টন শুঁটকি উৎপাদনে প্রায় ৬০০ টন কাঁচা মাছের প্রয়োজন হয়। কিন্তু চলতি মৌসুমে জেলার নদ-নদী, খাল-বিলে জেলেদের জালে পর্যাপ্ত মাছ ধরা পড়ছে না। ফলে শুঁটকি মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ শতাংশ কম হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, মৌসুমের শুরুতে বড় ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে চাতাল তৈরি করা হয়েছে। মাছের জন্য স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের দেওয়া হয়েছে অগ্রিম টাকা। সরবরাহ করা মাছ শুকিয়েই তারা শুঁটকি তৈরি করেন। কিন্তু ভরা মৌসুমে দেখা দেওয়া এই মাছ-সংকটে চাতালমালিকদের মধ্যে তীব্র হতাশা দেখা দিয়েছে।

পাবনা জেলায় মোট ১৬টি নদী ও ২১২টি বিল রয়েছে। জেলার বৃহত্তম বিল হিসেবে পরিচিত গাজনার বিল। ১৫টি বিল ও ৭টি নদীর সমন্বয়ে গঠিত এই গাজনার বিল সুজানগর উপজেলায় অবস্থিত। এই উপজেলার মসজিদপাড়া গ্রামটি 'শুঁটকি গ্রাম' হিসেবে বেশ পরিচিত। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই শুঁটকি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া কাজলকুড়া, ঢলকুড়া, ঘুঘুদাহ বিল, মুক্তারহার বিল, সোনাই বিল, জামাইদহ বিল, বরগ্রাম বিল, খোলসাখালি বিল, কাটিয়াদহ বিল, আফড়া বিল, গাছভাঙার বিল, টেংরাগাড়ির বিলসহ অন্যান্য বিল ও নদ-নদীতে এবার কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। ছোট ছোট দেশি প্রজাতির বিভিন্ন মাছ জেলেদের কাছ থেকে কিনে সুস্বাদু শুঁটকি তৈরি করছেন চাতালমালিকেরা।

শুঁটকি ব্যবসায়ীরা জানান, মানভেদে শুঁটকি ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্র্রেডে বাছাই করা হয়। ‘এ’ গ্রেডের ভালো মানের শুঁটকি মাছ প্রক্রিয়াজাত করে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, দুবাই, ইরাক, ভারত, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এসব দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের কাছে পাবনার শুঁটকি মাছের রয়েছে আলাদা কদর। ‘বি’ ও ‘সি’ গ্রেডের শুঁটকি দেশের ভেতরে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে উচ্চমূল্যে বিক্রি হয়ে থাকে। 

চলতি মৌসুমে জেলায় প্রায় শতাধিক অস্থায়ী চাতালে শুঁটকি তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরাকাচা মাছ কিনে এখানে শুটকি করেন। নদী ও বিলে পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে ধরা পড়া পুঁটি, নয়না, খলসে, চেলা, টেংরা, কৈ, মাগুর, শিং, বাতাসি, চিংড়ি, নলা, টাকি, গুচি বাইম, বোয়াল, ফলি, কাতল, শোল, গজারসহ নানা জাতের মাছ চাতালে শুকিয়ে প্রক্রিয়াজাত করা হয়।

শুঁটকি উৎপাদক জামাল উদ্দিন জানান, দেশে-বিদেশে মিষ্টি পানির শুঁটকির ব্যাপক চাহিদা থাকলেও মৎস্য বিভাগ এ বিষয়ে উদাসীন। ব্যাংকঋণের সুবিধা না থাকায় তারা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ব্যবসা চালাতে বাধ্য হন। ঝুঁকি বেশি থাকায় সময়মতো পরিচর্যা না করতে পারলে শুঁটকি নষ্ট হয়ে মূলধন খোয়ানোর আশঙ্কায় থাকতে হয়।

শুঁটকি ব্যবসায়ী মো. ফারুক শেখ জানান, পাবনার প্রায় সহস্রাধিক পরিবার শুঁটকি তৈরির কাজে জড়িত। এসব পরিবারের নারী-পুরুষ সদস্যরা দিনহাজিরায় চাতালে কাজ করে দৈনিক ৫৫০ থেকে ৭৫০ টাকা মজুরি পান। ৩ কেজি তাজা মাছ শুকিয়ে ১ কেজি শুঁটকি তৈরি করা হয় বলে জানান তারা।

এ বিষয়ে পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, জেলায় ২০০ টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নদ-নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা রয়ে গেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

1

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

2

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

3

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

4

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

5

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

6

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

7

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

8

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় মৎস্য খাতে আঞ্চলিক সহযো

9

পানি বেড়ে তলিয়ে গেছে হাজার বিঘা ফসলি জমি

10

ন্যাড়া হচ্ছে গারো পাহাড়

11

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

12

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

13

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

14

মতিনের সবজি বিপ্লব

15

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

16

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

17

১৫০০ বস্তা সার জব্দ

18

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

19

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

20