কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
যানবাহন ও মানুষের চলাচলের সড়কের পাশে ফেলা হচ্ছে ট্রাকে ট্রাক ময়লা। এমনকি পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে বর্জ্য এনে এখানে গড়ে তোলা হয়েছে ভাগাড়। যার দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের টেকা দায় হয়ে পড়েছে। এমন ময়লার ভাগাড় গড়ে তোলা হয়েছে খোদ ঝিনাইদহের মহেশপুর পৌর কার্যালয়ের সামনে। 

পরিচ্ছন্ন,সুন্দর নগর গড়া যাদের দায়িত্ব সেই মহেশপুর পৌরসভা নিজেই ময়লার ভাগাড় গড়ে এমন জনসমস্য তৈরি করেছে।  পৌর শহরের কলেজ স্ট্যান্ড থেকে বাইপাস সড়কের পাশে রাস্তা ঘেঁষে এখন বিভিন্ন ধরনের বর্জ্যরে স্তূপ জমে আছে। পৌর কৃর্তপক্ষ প্রতিদিন বিভিন্ন মহল্লা থেকে ময়লা আর্বজনা সংগ্রহ করে এখানে ফেলছে। এতে বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধে ওই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সকাল ও দুপুরে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বর্জ্যরে দুর্গন্ধে অনেককে নাক-মুখ চেপে ওই এলাকা পার হতে হয়।

ইজিবাইকচালক ডুলে মিয়া বলেন, ‘ময়লার ভাগাড়ে সারাক্ষণ বিড়াল, কুকুর ও কাকের ভিড় লেগে থাকে। তারা ময়লা ছড়িয়ে রাস্তায় নিয়ে আসে। রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। বৃষ্টি হলে রাস্তা নোংরা পানিতে ভরে যায়।’

পৌর এলাকার বাসিন্দা ইনামুল হক দুলু বলেন, পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ওই স্থানে বর্জ্য ফেলছে। আগে নদীর পাড়ের ফাঁকা জায়গায় ময়লা ফেলা হলেও এখন রাস্তার পাশেই ময়লার স্তূপ জমে গেছে। বর্জ্য থেকে বের হওয়া নোংরা পানি নদীতে মিশে নদীদূষণের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবী দ্রুত জনবসতি এলাকার বাইরে এই ময়লার ভাগাড় সড়ানো হোক। 

মহেশপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন,মহেশপুর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য বর্তমানে নির্দিষ্ট কোনো জায়গা নেই। এ কারণে আপাতত ওই স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। আমরা ইতিমধ্যে স্থায়ীভাবে বর্জ্য ফেলার জন্য একটি জায়গা চিহ্নিত করেছি। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

1

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

2

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

3

যে কলেজে দেয়া হয় বাধ্যতামূলক কৃষি প্রশিক্ষণ

4

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

5

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

6

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

7

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

8

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

9

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

10

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

11

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

12

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

13

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

14

মুন্সীগঞ্জে সবজি চারা বিক্রিতে ধস

15

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

16

সিরাজগঞ্জের কৃষকরা পাট ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত

17

প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ দ্রুত নির্মাণ করা হবে : বাণিজ্য

18

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

19

কচুয়ায় কৃষকের জমির লাউগাছ কেটেছে দুর্বৃত্তরা

20