হবিগঞ্জ সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে শিমের ভাল ফলন হয়েছে। মাঠে মাঠে আগাম শিমের ফুলে ফুলে ছেয়ে গেছে। জমিতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। বাজারে শিম বিক্রি করে লাভের আশা করছেন তারা।
মাধবপুর উপজেলায় এবার ২৮০ হেক্টর জমিতে নানা জাতের শিম চাষাবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে এখন শিম গাছে ফুলে ফুলে ছেয়ে গেছে। অনেক গাছে আগাম শিম ধরেছে। চাষীরা এসব জমিতে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। অনেক গাছে আগাম শিম ধরেছে। যা তুলে বাজারে বিক্রি শুরু করেছেন অনেক চাষী। বাজারে ১০০ থেকে ১২০ টাকা দরে শিম বিক্রি হচ্ছে। এমন চড়া দাম থাকলে এবার শিম বিক্রি করে লাভের আশা করছেন এ উপজেলার চাষীরা।
তবে বীজ, সার, শ্রমিকের মজুরি, জমির পরিচর্যা ও রোগবালাই দমনে ব্যয়ের পাশাপাশি ফলনের পরিমাণ এবং বাজারদরের ওপর কৃষকের লাভ নির্ভর করছে। উৎপাদিত শিমের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, শিম চাষে সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকরা যাতে উৎপাদিত শিমের ন্যায্যমূল্য পান, সেটি গুরুত্বপূর্ণ। শিমের উৎপাদন বাড়াতে এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগ কাজ করছে।
কৃ/স/জয়