কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

কৃষি সময় ডেস্কঃ বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং বিভিন্ন অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া সমুদ্রবন্দর ও নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও বিশেষ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। তারা জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

1

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

2

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

3

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

4

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

7

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

8

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

9

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

10

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

11

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

12

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

13

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

14

মরুর খেজুর এবার পাবনায়

15

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

16

কানসাট আম বাজার এখনো জমজমাট

17

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

18

সিরাজগঞ্জের কাজিপুরে ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি

19

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

20