কৃষি সময়
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

কৃষি সময় ডেস্কঃ 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিবাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করে এই দৃষ্টান্ত স্থাপন করা হয়।

জানা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়ন আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় তারা বাজারের যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করেন। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং পরিবেশ সুন্দর রাখতে তারা এই মহতী উদ্যোগ নেন। পরিচ্ছন্নতা অভিযানে তাদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ দেখে স্থানীয় এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

1

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

2

হালদা হবে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ

3

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

4

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

5

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

6

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

7

বাগানে ঝুলছে কল্যাণভোগ আম

8

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

9

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

10

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

11

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

12

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

13

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

14

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

15

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

16

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

17

ঢলের পানিতে ভেসে গেলো দুই শতাধিক কৃষকের স্বপ্ন

18

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

19

শিবির থেকে ৯ নেতার বিদায়

20