কৃষি সময় ডেস্কঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১ হাজার ৭১৯ কেজি দেশীয় রসুন ও একটি চাঁদের গাড়িসহ দুই চোরাকারবারিকে আটক হয়েছে। জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
সোমবার রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধীন কচুছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,পাচারকারিরা একটি চাঁদের গাড়িতে ভারতে রসুন পাচার করছিলো। গোপন খবরে অভিযান াচলিয়ে বিজিবি তাদের ৪৪ বস্তা দেশিয় রসুন সহ আটক করে। যার মূল্যে ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কৃ/স/জয়