কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে উট পাখির ডিম থেকে ফোটা ৬টি বাচ্চা এখন বড় হতে শুরু করেছে। এগুলো দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কে রয়েছে। দেশে উটপাখির প্রজনন ও বাণিজ্যিক খামার সম্প্রসারণের জন্য এ ঘটনা উল্লেখযোগ্য বলছেন গবেষক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা। এ খবর ছড়িয়ে পড়ার পর উটপাখির বাচ্চাগুলো দেখতে পার্কে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দর্শনার্থীদের কাছে নতুন আকর্ষণে পরিণত হয়েছে পার্কটি|

জানা যায়, দেশে উটপাখির প্রজনন নিয়ে ছয় বছর ধরে গবেষণা চলছে। আগের কয়েক দফা চেষ্টা সফল না হলেও  এবার দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কে উৎপাদিত ডিম থেকে সুস্থ বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। চিড়িয়াখানার দুটি পাখি ২৪টি ডিম দেয়। এই ডিমগুলো হাবিপ্রবির গবেষকদের সহযোগিতায় ইনকিউবেটরে সংরক্ষণ করা হয়। গত ২৪ মে ৪৫ দিন পর সাতটি বাচ্চা ফোটে। এর মধ্যে একটি মারা গেলেও ছয়টি সুস্থভাবে বেড়ে উঠছে। উটপাখি দুটি আরও আটটি ডিম দিয়েছে। সেগুলোও ইনকিউবেটরে রাখা হয়েছে। আগামী সপ্তাহে সেসব ডিম থেকেও বাচ্চা ফোটানো হবে।’ সার্বক্ষণিক নিবিড় পরিচর্যায় বাচ্চাগুলো বড় হচ্ছে। তার সঙ্গে উটপাখির বাচ্চাগুলোর সার্বক্ষণিক পরিচর্যায় সহায়তা করছেন কৃষিবিদ মোর্শেদা বেগম লুপু।

 জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. আব্দুর রহিম জানান, দেশে এই প্রথম কোনো মিনি চিড়িয়াখানায় উটপাখির ডিম থেকে বাচ্চা জন্ম নিয়েছে। আমাদের দেশে উটপাখির ডিম থেকে বাচ্চা জন্ম নিলে এক সপ্তাহের বেশি বাঁচেনি। কিন্তু বর্তমানে বাচ্চাগুলোর বয়স দেড় মাস। আশা করা যাচ্ছে, এবার গবেষণা সফল হবে। 

দিনাজপুরের পার্বতীপুরে নিজ জমিতে গড়ে তোলা দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্কের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার রইচ উদ্দীন মিঞা বাবুল। 

এখানে জন্ম নেওয়া বাচ্চাগুলোর মধ্যে পাঁচটি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের গবেষণাগারের ইনকিউবেটরে এবং দুটি পার্কের নিজস্ব ইনকিউবেটরে ফুটেছে। নিবিড় পর্যবেক্ষণে বাচ্চাগুলো নিরাপদে বেড়ে ওঠার স্বার্থে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। 

গত ৬ জুলাই দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম ওই পার্ক পরিদর্শনে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ খবর ছড়িয়ে পড়ার পর উটপাখির বাচ্চাগুলো দেখতে পার্কে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দর্শনার্থীদের কাছে নতুন আকর্ষণে পরিণত হয়েছে পার্কটি। 

ইঞ্জিনিয়ার রইচ উদ্দীন মিঞা বাবুল বলেন, ‘সাড়ে তিন মাস আগে ঢাকা থেকে দুটি উটপাখি আনা হয়। এরপর ২০২২ সালে বিভিন্ন ধাপে ৩৬টি ডিম বসানো হয়, কিন্তু সেবারও নিরাশ হতে হয় গবেষকদের। ২০২৩ সালের মে মাসে ১৩টি ডিম বসানো হয়, সেখানে ডিম না ফোটায় আরও ছয়টি ডিম ইনকিউবেটরে বসান গবেষকরা। সেখানকার একটি ডিম থেকে বাচ্চা ফোটে। পরে সে বাচ্চাটি কিছুদিনের মধ্যে মারা যায়।

সংশ্লিষ্টরা জানান, একটি উটপাখির বাচ্চা বিদেশ থেকে আমদানি করতে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। সাধারণত একটি উটপাখি মৌসুমে ৬০ থেকে ৮০টি ডিম দেয় এবং ৪২ থেকে ৪৫ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। এর মধ্যে শতকরা ৫০ ভাগ সফল উৎপাদন হয়। উটপাখি পূর্ণ বয়স্ক হতে আড়াই বছর লাগে এবং সেই সময় থেকে ডিমও পাড়ে। একেকটি ডিম দেড় কেজি ওজনের হয়ে থাকে। এদের খাদ্য সহজলভ্য। এরা নেপিয়ারসহ যে কোনো ঘাস, ডুমুর গাছের পাতা, বাঁধাকপি-ফুলকপি, লালশাক, পালংশাক, পোলট্রি ফিড এবং পাথর এদের খাদ্য। এদের বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা লাগে। উটপাখির চামড়া মূল্যবান এবং এদের মাংস আন্তর্জাতিক বাজারে অত্যন্ত উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত। একটি প্রাপ্ত বযস্ক উটপাখির ওজন ৬০ থেকে ১৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। অন্যান্য প্রাণীর মাংসের তুলনায় উটপাখির মাংসে চর্বির পরিমাণ তিন শতাংশ কম ও অসম্পৃক্ত ফ্যাটি এসিডের পরিমাণ বেশি থাকায় স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা উটপাখির মাংস গ্রহণে আগ্রহী। দেশে উটপাখি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ২০২০ সালে গবেষণা শুরু করে হাবিপ্রবির জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগে। ২০২১ সালে প্রথমবারের মতো ১৯টি ডিম ইনকিউবেটরে বসানো হয়। তবে সেখান থেকে কোনো সুফল পাওয়া যায়নি। 

হাবিপ্রবির জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদুল ইসলাম বলেন, ‘দেশে উটপাখির প্রজনন নিয়ে প্রায় ছয় বছর ধরে গবেষণা চলছে। আগের কয়েক দফা চেষ্টা সফল না হলেও এবার পার্কে উৎপাদিত ডিম থেকে সুস্থ বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। এটি গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

1

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

2

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

3

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

4

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

7

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

8

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

9

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

10

তালগাছ লাগানোই তার নেশা

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

13

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

14

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

15

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

16

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

17

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

18

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

19

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

20