কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
কুড়িগ্রামে নাগেশ্বরীতে সার না পেয়ে হট্টগোল ও ভাঙচুর করেছে কৃষকরা। রোববার সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার ডিলার কাশেম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকাল ৮টা থেকে সার নিতে লোকজন জড়ো হন। একঘণ্টা অপেক্ষার পরও ডিলারের লোকজন না আসায় সকাল ৯টার দিকে দুই শতাধিক মানুষ হট্টগোল শুরু করে। এ সময় দোকানের টিনের বেড়ার কয়েকটি অংশ ভেঙে যায়। তবে তারা সার পাননি।
কৃষকরা জানান, গুদামে সার থাকলেও ডিলারের লোকজন না আসায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে হইচই ও ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে টিনের বেড়া ভেঙে যায়।
এদিকে, রোববার সকালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনীবাজারে সার না পেয়ে লোকজন সড়কে জড়ো হন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, লোকজন অস্থির হয়ে গেছেন। সবাই একসঙ্গে সার চান। এটা তো সম্ভব নয়। পরে ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

1

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

2

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

3

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

4

মালচিং পদ্ধতিতে খিরা চাষাবাদ

5

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

6

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

7

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

8

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

9

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

10

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

11

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

12

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

13

সমেশপুরের সবজির চারা যাচ্ছে ৩৪ জেলায়

14

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

15

মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক

16

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

17

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

18

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

19

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

20