কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক


সুনামগঞ্জের তাহিরপুরে বোরো ধান রোপণ মৌসুমের শুরুতেই তীব্র শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত বছরের তুলনায় শ্রমিকের দৈনিক মজুরি এক লাফে ২০০ থেকে ২৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত হাওরপারের চাষিরা।

উপজেলার শনি, মাটিয়ান ও আঙ্গারুলিসহ ছোট-বড় ২৩টি হাওরে চলতি মৌসুমে ১৮ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সপ্তাহখানেক আগে রোপণ কাজ শুরু হলে শ্রমিকের মজুরি ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে ছিল। তবে গত তিন দিনে তা হঠাৎ বেড়ে ৭৫০ থেকে ৮০০ টাকায় গিয়ে ঠেকেছে।

শনি হাওর এলাকার কৃষক নুরুল আবেদীন জানান, গত বছর ৬০০ টাকার মধ্যে শ্রমিক পাওয়া গেলেও এবার ৮০০ টাকা দিয়েও লোক মিলছে না। একদিকে উচ্চমূল্যে জমি রোপণ করতে হচ্ছে, অন্যদিকে ধান কাটার সময় পর্যন্ত সার, কীটনাশক ও সেচসহ অন্যান্য খরচ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে জমি চাষ করবেন নাকি পতিত রাখবেন, তা নিয়ে তিনি দ্বিধায় রয়েছেন। মাটিয়ান হাওরের কৃষক বশির আহমেদও একই আশঙ্কা প্রকাশ করে বলেন, সব মিলিয়ে বছর বছর উৎপাদন ব্যয় যেভাবে বাড়ছে, তাতে ফলন ভালো হলেও লাভ কতটুকু হবে তা নিয়ে সন্দেহ আছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীমা বেগম জানান, অনেক কৃষকই অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে হিমশিম খাওয়ার কথা আমাদের জানিয়েছেন। ব্যয় বেড়ে যাওয়ায় চাষিদের মধ্যে লাভের অঙ্ক নিয়ে হতাশা কাজ করছে।

তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, রোপণ মৌসুমে হঠাৎ শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা কিছুটা বেগ পাচ্ছেন। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও অনুকূল আবহাওয়ায় ফলন লক্ষ্যমাত্রার চেয়ে ভালো হলে কৃষকরা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

1

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

2

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

3

বছরজুড়ে চাহিদা মেটাবে বিনা-১ সিডলেস লেবু

4

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

5

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

6

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

7

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

8

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

9

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

10

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

11

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

12

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

13

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

14

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

15

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

16

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

17

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

18

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

19

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

20