কৃষি সময়
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
চুয়াডাঙ্গার মাটিতে এখন চাষাবাদ হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চমূল্যের বিদেশি ফলের। সদর, জীবননগর ও দামুড়হুদা উপজেলায় ফসলি মাঠে ড্রাগন, মাল্টা, আঙুর, অ্যাভোকাডো, রাম্বুটানসহ বিভিন্ন ধরনের বিদেশি ফলের। এখানকার তরুন উদ্যোক্তারা গড়ে তুলেছেন শত বিঘার ফল বাগান। এর মাধ্যমে দেশের মানুষের বিদেশি ফলের স্বাদ পূরণ সহ উদ্যোক্তারাও লাভবান হচ্ছেন। 

জানা যায়,এ জেলায় ২ হাজার ৩১৪ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের বিদেশি ফলের চাষ হচ্ছে। এর মধ্যে রয়েছে-ড্রাগন, মাল্টা, কমলা, শরিফা, আঙুর, রকমেলন, আনারকলি, হলুদ মাল্টা, রাম্বুটান, অ্যাভোকাডো, স্ট্রবেরি, বারোমাসি কাঁঠাল, সিডলেস লেবু, ডালিম ও লংগানÑ ১৫টিরও বেশি প্রজাতির ফল।  বাণিজ্যিকভাবে এই উৎপাদনের পেছনে বড় ভূমিকা রেখেছেন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তারা। যার সঙ্গে যুক্ত রয়েছেন ৯ হাজার ৩৪৫ জন কৃষক।
 চাকরির অপেক্ষায় না থেকে তাদের কেউ পরীক্ষামূলকভাবে বিদেশি ফলের চাষ শুরু করেছেন, কেউ আবার কয়েক বিঘার বাগানকে নিয়ে গেছেন শত বিঘার পরিসরে।

সবচেয়ে বেশি ফলের বাগান রয়েছে জীবননগরে। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে উপজেলায় ৬৮৮ হেক্টর জমিতে ড্রাগন, ৩১২ হেক্টরে মাল্টা, ১২০ হেক্টরে কমলা, ৯ হেক্টরে আঙুর, ৬ হেক্টরে রকমেলন, ৪ হেক্টরে অ্যাভোকাডো এবং ২ হেক্টরে আনারকলির চাষ হয়েছে। এ ছাড়া শরিফা, রাম্বুটান, আনার ও বারোমাসি কাঁঠালেরও চাষ হচ্ছে।  পেয়ারা চাষ রয়েছে ৭৪৮ হেক্টর জমিতে।

সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মোকাররম হোসেন তিন বিঘা জমিতে মাল্টা দিয়ে শুরু করেছিলেন আবাদ। এখন তার ফলের বাগান প্রায় ১০০ বিঘা। প্রতিদিন সেখানে কাজ করেন ৩০-৪০ জন শ্রমিক। একইভাবে চার বিঘা জমিতে মাল্টা দিয়ে শুরু করে বর্তমানে ১২০ বিঘা জমিতে সমন্বিত ফল চাষ করছেন সাদ্দাম হোসেন।

জীবননগরের রাজাপুর গ্রামের তরুণ উদ্যোক্তা সজল আহমেদ ২০১৪ সালে ৯ বিঘা জমিতে পেয়ারা বাগান দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে তার বাগানের পরিধি প্রায় ১৪০ বিঘা। সেখানে ৪০ বিঘা জমিতে বিভিন্ন জাতের মাল্টা, ৩৫ বিঘায় আম এবং বাকি জমিতে ড্রাগন, কমলা, আঙুর, অ্যাভোকাডোসহ প্রায় ২০ ধরনের দেশি-বিদেশি ফল রয়েছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারও ফল চাষের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তার ভাষায়, জেলার মাটি উর্বর এবং এখানকার পরিবেশে বিভিন্ন বিদেশি ফল ভালো মানিয়ে যাচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

1

বনে ফিরলো ২৪ পাখি

2

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

3

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

4

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

5

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

6

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

7

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

8

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

9

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

10

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

11

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

12

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

13

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

14

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

15

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

16

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

17

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

18

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

19

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

20