কৃষি সময় ডেস্কঃ
বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মা-ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বঙ্গোপসাগরের বহির্নোঙর, সি-বিচ, আকমল আলী, আনন্দবাজার, কাট্টলী, পারকিরচর, গহিরা ও এর আশপাশের সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে ৯টি টং জাল, ৭টি বেহুন্দি জাল ও ৫ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়। জব্দ করা অবৈধ জালগুলো উপস্থিত সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসানুজ্জামান। এ সময় চট্টগ্রামের মৎস্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থি ছিলেন।
কৃ/স/জয়