কৃষি সময় প্রতিবেদক
বাংলাদেশ পাট
গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালকের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির
ডাইং ও প্রিন্টিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম আলমগীর সাঈদ। তিনি কৃষিবিদ
ড. নার্গীস আক্তারের স্থলাভিষিক্ত হলেন।
কৃষি মন্ত্রণালয়
আজ রোববার এক অফিস আদেশে ড. এম এম আলমগীর সাঈদকে এ দায়িত্ব প্রদান করে। মন্ত্রণালয়ের
উপসচিব ড. মো. হাতেম আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের (রুটিন) দায়িত্ব পালন করতে হবে।
৫আগস্ট গণঅভ্যুত্থান
পরবর্তী সময়ে বিজেআরআই-এর মহাপরিচালকের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করে আসছিলেন ড.
নার্গীস আক্তার। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট খামারবাড়ি সড়কে শেখ হাসিনাতেই আস্থা শ্লোগানে
কথিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন। শুরু থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও
বাধ্যতামূলক অবসরে যাওয়া কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানের ঘনিষ্ঠজন হিসেবে ডিজি
পদে বহাল থাকেন। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল সরকার।
মন্তব্য করুন