কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

কৃষি সময় ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

আজ রোববার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশসহ সারাবিশ্ব আজ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে অবস্থান করছে। এই সমস্যার সমাধানে বৈশ্বিক কার্যকর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের পদক্ষেপে গুরুত্ব না দিলে এ পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।’

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সস্তা উন্নয়নে বিশ্বাসী নন। পরিবেশ রক্ষায় তাঁর দূরদর্শী চিন্তা ও কার্যকর উদ্যোগের বড় প্রমাণ হলো আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ।

মন্ত্রী জানান, প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে এবং সেই লক্ষ্য অর্জনেই সারাদেশে এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভাগীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৫০টি স্টল ও নার্সারি ঘুরে দেখেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি নিয়ে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

1

দুই ঘন্টার মাছ বাজারে লাখ টাকার বেচাকেনা

2

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

3

বিশ্ববাজারে বড়লেখার উদ

4

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

5

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

6

ভবদহে ডুবেছে মাছের ঘের

7

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

8

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

9

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

12

জলবায়ু-সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান স্পীকারের

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

15

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

16

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

17

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

18

হরিণের মাংস সহ আটক এক

19

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

20