কৃষি সময়
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধিঃ  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এখন সারা বিশ্বেই দৃশ্যমান। এর ফলে যে সময়ে বৃষ্টি হওয়ার কথা, সে সময়ে বৃষ্টি হচ্ছে না।

দেশের জলবায়ুতেও নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা কৃষি উৎপাদন ও সামগ্রিক প্রাণীকুলের জন্য অশুভ বার্তা বয়ে আনছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্সের দরবার হলে জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশ রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাক্কাবির আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং বেসরকারি সংস্থা গ্রীণ ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, খাল খনন কর্মসূচির পর নদী খননের বৃহৎ কর্মসূচি শুরু হবে। এ লক্ষ্যে মাগুরার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান তারা।

তিনি বলেন,আমরা যেমন শিশুদের নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় করে তুলি, তেমনি গাছ লাগানোর পরও সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তাহলেই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা অনেক সহজ হবে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

1

এলএনজি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

2

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

3

পেঁপে গাছ পঁচে ২০ লাখ টাকার ক্ষতি

4

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

5

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

6

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

7

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

8

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

9

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

10

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

11

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

12

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

13

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

14

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

15

খুলনায় ১৬ হাজার ৪৬৪ হেক্টর আমন বীজতলা

16

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

17

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

18

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

19

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

20