কৃষি সময়
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের সুদহার নির্ধারণ করেছে ।

এ স্কিমের আওতায় কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক নতুন নির্দেশনা অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে। মুনাফার হার ৭ শতাংশের মধ্যে রাখতে হবে শরীয়াহভিত্তিক ব্যাংকের ক্ষেত্রেও ।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। তবে কৃষক পর্যায়ে ঋণ বিতরণের ক্ষেত্রে আদায়যোগ্য সুদ ৭ শতাংশের বেশি হতে পারবে না।

শরীয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের অনুমোদিত বিনিয়োগ নীতিমালা অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে কোনো গ্রাহকের কাছ থেকেই নির্ধারিত ৭ শতাংশের বেশি মুনাফা নেওয়া যাবে না। প্রযোজ্য ক্ষেত্রে ঋণের ক্রমহ্রাসমান স্থিতির ওপর সুদ বা মুনাফা আরোপ করতে হবে। নির্ধারিত হার সব গ্রাহকের জন্য সমভাবে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অর্থ পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যে আসল অর্থের সঙ্গে ৩ শতাংশ সুদ বা মুনাফাও পরিশোধ করতে হবে।

স্কিমের অর্থ যথাযথভাবে ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হলে অতিরিক্ত আদায়কৃত অর্থের ওপর আরও ২ শতাংশ সুদ আরোপ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৩০ আগস্ট জারি করা এ নির্দেশনায় ৮ জুনের আগের সার্কুলারের কয়েকটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে স্কিমের অন্যান্য বিষয় আগের নির্দেশনা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া কৃষক পর্যায়ে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের তথ্য প্রচারের জন্য ব্যাংকগুলোকে শাখার ভেতর ও বাইরে সহজে দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন করতে হবে। এসব ব্যানারে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

1

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

2

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

3

বনের গাছ চুরির হিড়িক

4

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

5

কানসাট আম বাজার এখনো জমজমাট

6

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

7

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

8

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

9

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

10

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

11

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

12

কৃষকের ৬০ শতক জমির কাঁকরোলগাছ কেটে দিল দুর্বৃত্ত

13

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

14

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

15

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

16

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

17

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

18

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20