কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে নদী ভাঙ্গনে জেগে ওঠা চরের জমিতে এখন চাষাবাদ করছে ভারতে লোকজন। এতে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে নিজেদের জমিতে চাষাবাদ করতে না পেরে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ চিত্র জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সীমান্তবর্তী বরইতলী গ্রামের। 

জানা যায়, জুড়ী উপজেলার বরইতলী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভারত থেকে নেমে আসা জুড়ী নদী । একসময় নদীটির প্রবাহ ছিল ভারতের ভেতরের দিকে। কিন্তু গত পাঁচ দশক ধরে এই নদী ভাঙতে ভাঙতে সরে এসেছে বাংলাদেশের দিকে। এতে বড়ইতলী গ্রামের কৃষকদের একের পর এক কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। অপরদিকে নদীর ওপারে ভেঙ্গে যাওয়া জমির জেগে ওঠা চরে এখন চাষাবাদ করছেন ভারতের বাসিন্দারা।

বড়ইতলী গ্রামের কৃষক জিল্লুর রহমান, আব্দুস শুকুর, ইয়াকুব আলী জানান, আমাদের পূর্ব পুরুষেরা এসব জমিতে ধান, শাকসবজি ও নানা ফসলের চাষ করতেন। কিন্তু নদীর গতিপথ বদলে যাওয়ায় এখন প্রায় ৪০ থেকে ৫০ একর জমি চলে গেছে ভারতের অংশে। সরকারি খতিয়ান ও কাগজপত্রে জমির মালিকানা তাদের থাকলেও সীমান্ত আইন ও বাস্তব পরিস্থিতির কারণে সেখানে গিয়ে চাষাবাদ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

গ্রামবাসী জানিয়েছেন, ভাঙনের কারণে তাদের চলাচলের একমাত্র সড়কেরও বেশিরভাগ অংশ চলে গেছে নদীতে। এই পথ ব্যবহার করেন বরইতলী ও পাশের মন্ত্রিগাঁও গ্রামের মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা। নিজেদের উদ্যোগে বাঁশ ও মাটি দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা করা হলেও পানির স্রোতে তা টেকেনি।

স্থানীয়দের দাবী দ্রুত নদীর এই বড় বাঁকে পাথর ফেলে ও ব্লক বসিয়ে স্থায়ীভাবে তীর সংরক্ষণ করা না হলে অবশিষ্ট বাড়িঘর ও কৃষিজমিও রক্ষা করা যাবে না। তাদের অভিযোগ, কয়েক বছর আগে গাছের গুঁড়ি পুঁতে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেছেন, ‘জুড়ী নদীর ভাঙন রোধে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে প্রতিরোধকাজ বাস্তবায়ন করা হবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

1

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

2

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

3

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

4

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

5

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

6

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

7

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

8

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

9

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

10

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

11

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

12

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

13

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

14

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

15

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

16

তরমুজ চাষে কৃষকের সাফল্য

17

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

18

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

19

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

20