কৃষি সময়
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

রবিউল আলম,উল্লাপাড়া (সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর তীরে সোনতোলা ব্রীজের পাশে  তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ সিজন-২ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে মিলকান হোসেনের সঞ্চালনায় সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া  আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মোট ২০টি নৌকা অংশ নেয়।

নৌকা বাইচকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকেই করতোয়া নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। উল্লাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ, শিশু কিশোরসহ হাজারো দর্শনার্থী নদীর দুই তীরে জড়ো হন। ঢাক ঢোলের বাদ্য, মাঝি মাল্লাদের বৈঠার ছন্দ এবং দর্শকদের করতালিতে পুরো নদীপাড় উৎসবমুখর হয়ে ওঠে।

প্রতিযোগিতায় একের পর এক নৌকা নদীর বুক চিরে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। জাঁকজমকপূর্ণ  এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, গ্রামবাংলার সুস্থধারার সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। বিদেশি অপসংস্কৃতির প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে এবং মাদক ও মোবাইলে আসক্ত যুবকদের  নিজস্ব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশের যুব সমাজের একটি অংশ মাদকের ভয়াবহতার মধ্যে জড়িয়ে পড়ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে শারীরিক পরিশ্রম ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবে।

ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিজয় নিসান খাদলী, উল্লাপাড়া এবং দ্বিতীয় স্থান অর্জন করে কৈবর্তগাতী নিউ একতা এক্সপ্রেস উল্লাপাড়া।

নৌকা বাইচ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম,  উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,  উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ,  উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম আল আমীন হোসেন, সলপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম, বড়হর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল আহমাদ এবং দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

1

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

2

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

3

বরই বাগানে মোসলেমের কোটি টাকার বাণিজ্যে

4

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

5

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

6

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

7

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

8

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

9

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

10

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

11

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

12

২৩ বস্তা ডিএপি সার জব্দ

13

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

14

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

17

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

18

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

19

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

20