কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন ডিএপি সার অবৈধভাবে মজুতের অভিযোগে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নম্বর বোয়ালখালী ইউনিয়নে অবস্থিত বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন ডিএপি সার মজুত করায় সেগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, বরাদ্দের অতিরিক্ত অবৈধ ২১ টন ডিএপি সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে সারগুলো হেফাজতে নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

1

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

2

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

3

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

4

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

5

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

6

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

7

কালীগঞ্জের কাঁকরোল যাচ্ছে মধ্যপ্রাচ্যে

8

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

9

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

10

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

11

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

12

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

13

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

16

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

17

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

18

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

19

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

20