কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

যশোর প্রতিনিধিঃ টানা বৃষ্টিপাতে যশোরের ভবদহে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জেলার মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছে। 

স্থানীয়রা জানায়,কয়েক দফা ভারি বৃষ্টিতে ভবদহ এলাকার ২৭টি বিল প্লাবিত হয়। বিলের পানি উপচে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার ১২টি ইউনিয়নের শতাধিক গ্রামে ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় বাড়িঘর, স্কুল-কলেজ, ধর্মীয় উপাসনালয় ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মাছের ঘের।

স্থানীয়দের অভিযোগ, অভয়নগরের আমডাঙ্গা খাল সংস্কারকাজ দীর্ঘদিনেও শুরু না হওয়া, ভবদহের স্লুইসগেট দিয়ে পর্যাপ্ত পানি নিষ্কাশন না হওয়া এবং নদীতে পলি জমে থাকার কারণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে।

মণিরামপুর উপজেলার কুলটিয়া ও নেহালপুর এবং অভয়নগর উপজেলার পায়রা, প্রেমবাগ, চলিশিয়া ও সুন্দলী ইউনিয়নের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। নিরাপদ চলাচল, সুপেয় পানি, গোখাদ্য ও স্যানিটেশন সংকটও প্রকট হয়ে উঠেছে।

ডহর মশিয়াহাটী গ্রামের বাসিন্দা সুবেন বিশ্বাস জানান, উঠানে হাঁটুপানি জমে থাকায় যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে। সুজাতপুর গ্রামের সুভাষ বিশ্বাস বলেন, ‘যেভাবে পানি বাড়ছে, তাতে এবারো দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।’

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জানান, শুধু যশোর নয়, ভবদহসংলগ্ন যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ২০০-এর বেশি গ্রাম জলাবদ্ধতার শিকার হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন, খর্ণিয়া সেতুর দক্ষিণ পাশের অস্থায়ী বাঁধ অপসারণ, নদীর পলি অপসারণ, পর্যায়ক্রমে টিআরএম বাস্তবায়ন এবং পানিবন্দি মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তা নিশ্চিত করার দাবি জানান।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, খর্ণিয়া সেতুর প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে এবং ভবদহের তিনটি স্লুইসগেট খুলে দেয়া হয়েছে। দ্রুত আরো কয়েকটি গেট চালু করা হবে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকের ৬০ শতক জমির কাঁকরোলগাছ কেটে দিল দুর্বৃত্ত

1

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

2

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

3

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

4

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

5

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

6

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

7

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

8

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

9

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

10

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

11

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

12

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

13

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

14

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

15

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

16

সিরাজগঞ্জে এক জমিতে ৪ সবজির চাষ

17

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

18

পেঁপে গাছ পঁচে ২০ লাখ টাকার ক্ষতি

19

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

20