কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

ফেনী সংবাদদাতাঃ 
ফেনীর লালপুরে গড়ে উঠেছে বিশাল পাইকারি ডাবের আড়ত। যেখানে প্রতি মাসে কোটি টাকার বেশি ডাব কেনাবেচা হচ্ছে। প্রতিদিন এই আড়ত থেকে ডাবের চালান যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

লালপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই ডাবের আড়ত চলে সারাদিন। ফেনীর সোনাগাজী সহ নোয়াখালীর সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জের বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণ নারকেল গাছ আছে। এসব গাছ থেকে মালিকরা প্রতিদিন হাজার হাজার ডাব পেরে ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশায় করে আড়তে আনা হয়। প্রতিদিন এই আড়ত থেকে ১০-১২টি ট্রাকে করে প্রায় ৫ থেকে ৬ হাজার ডাব দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। বিশেষ করে ঢাকার উত্তরা, কারওয়ান বাজার, চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ও কুমিল্লার চকবাজারে এই ডাবের ব্যাপক চাহিদা রয়েছে।

তৃষ্ণা মেটাতে কচি ডাবের পানির জুড়ি নেই। শুধু পানীয় হিসেবেই নয়, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের পথ্য হিসেবেও এর চাহিদা এখন আকাশচুম্বী। এই চাহিদাকে কেন্দ্র করে আড়তটিতে চলে জমজমাট কেনাবেচা। 
এই আড়তের পাইকারি ডাব বিক্রেতা নূর ইসলাম জানান, তাঁরা প্রান্তিক চাষিদের কাছ থেকে প্রতিটি ডাব ৬০-৭০ টাকায় কিনে আড়তে ৯০-১০০ টাকায় বিক্রি করেন। খুচরা বাজারে এই ডাবই আবার ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।

আরেক বিক্রেতা মোহাম্মদ শেখ ফরিদ বলেন, ‘বর্ষা শেষে গাছে ফলন বেশি থাকায় আড়তে ডাবের আমদানি বাড়ে। প্রতিদিন এখান থেকে হাজার হাজার ডাব যাচ্ছে বড় বড় শহরে।

সোনাগাজীর চর চান্দিয়ার বাসিন্দা মোহাম্মদ আলী ফরহাদ অভিযোগ করেন, ডাব বিক্রি করে আমরা সারা বছর ভাল টাকা আয় করি। তবে কাঠবিড়ালির উপদ্রবে ডাব নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে কৃষি বা বন বিভাগ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ বলেন, ‘সোনাগাজীর মাটি ও আবহাওয়া নারিকেল চাষের জন্য খুবই উপযোগী। পরিচর্যা ও সচেতনতার অভাবে ফলন অনেক সময় কাঙ্ক্ষিত মানে পৌঁছায় না। আবাদ বাড়াতে এ বছর ১৮০০ কৃষকের মাঝে ৯ হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

1

সবজি চাষে সেলিনার বাজিমাত

2

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

3

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

4

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

5

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

6

চলনবিলে শামুক-ঝিনুক নিধন, হুমকির মুখে জীববৈচিত্র্য

7

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

8

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

9

আমন ধানের মাঠে ইঁদুরে দিশাহারা কৃষক

10

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

11

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

12

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

13

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

14

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

15

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

16

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

17

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

18

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

19

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

20