কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কৃষি সময় ডেস্কঃ 
রাজশাহী শহরকে আরো সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ৩০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে (সিএন্ডবি মোড়) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপার্স অ্যাসোসিয়েশন (রিডা)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির যৌথ আয়োজন করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এবং রাজশাহীর সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রিয় রাজশাহী শহরকে আরও সবুজ করে তুলতে হবে। রাজশাহী শহরকে সবুজায়িত করতে বিগত দুই-তিন যুগ ধরে যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, তার অর্জিত এই সাফল্যের মূল কৃতিত্ব সমগ্র রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এই অর্জন ও গৌরব আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চারা রোপণ করেন এবং উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

1

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

2

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

3

হরিণের মাংস সহ আটক এক

4

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

5

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলনের আশা

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

8

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

9

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

10

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

11

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

12

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

13

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

14

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

15

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

16

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

17

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

18

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

19

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

20