কৃষি সময় ডেস্কঃ
নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন এবং ফসলিজমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামে পরিচালিত এক অভিযানে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকস নামের তিনটি প্রতিষ্ঠানে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এসব ইটভাটাকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বার থানা-পুলিশ, ব্যাটালিয়ন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়