কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

কৃষি সময় ডেস্কঃ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বিদ্যাপীঠ গড়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক বিশারত আলী।

অনুষ্ঠানে ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.) সহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

1

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

2

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

5

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

6

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

7

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

8

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

9

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

10

কফি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

11

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

12

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

13

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

14

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

15

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

16

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

17

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

18

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

19

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

20