কৃষি সময়
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

কৃষি সময় ডেস্কঃ 

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র স্থাপন ও সামগ্রিক কৃষি অর্থনীতির সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম বা তহবিল গঠন করেছে।

জানা গেছে, এ স্কিমের মোট তহবিলের ১৫ শতাংশ কৃষি উৎপাদন খাতে বরাদ্দ থাকবে। এর আওতায় শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি ও গ্রামীণ ঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ৩৫ শতাংশ কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন ও বিপণন এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে এবং ১৫ শতাংশ কৃষিপণ্য রফতানি ও রফতানিমুখী কার্যক্রমে সহায়তার জন্য বরাদ্দ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি খাতের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়ন নিশ্চিত করা।

এতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পৃথক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর পক্ষে ছিলেন শীর্ষ নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি খাতের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়ন নিশ্চিত করা। একই সঙ্গে কৃষিপণ্যের সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল এগ্রিকালচার ভ্যালু চেইন গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এ স্কিমের আওতায় অর্থায়নের মাধ্যমে কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার পাশাপাশি কৃষিভিত্তিক কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে সহায়তা মিলবে। একই সঙ্গে রফতানিমুখী কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

1

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

2

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

3

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

4

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

5

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

6

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

7

পানির দামে গোলাপ বিক্রি

8

২৮ ভারতীয় গরু জব্দ

9

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

10

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

11

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

12

শিবির থেকে ৯ নেতার বিদায়

13

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

14

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

15

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

16

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

17

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

18

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

19

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

20