কৃষি সময়
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টার্কি মুরগির খামারে লাবলুর সাফল্য

মাদারীপুর সংবাদদাতাঃ 
অল্প পুঁজিতে টার্কি মুরগির খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছেন লাবলু মাতবর নামে এক উদ্যোক্তা। তিনি তিন লাখ টাকা দিয়ে খামার করে অল্প দিনে নিজের শ্রম দিয়ে বেশ সফলতা পেয়েছেন। তার খামারে এখন প্রায় সাত লাখ টাকার মুরগি হয়েছে। এই মরগি থেকে ডিম এবং বাচ্চা উৎপাদন করে বেশ ভাল টাকা আয় করছেন। তিনি স্বপ্ন দেখছেন এই খামার থেকে সচ্ছলতা অর্জন করে ঘুওে দাঁড়াবার। সফল এই খামারী মাদারীপুর জেলার শিবচর পৌর শহরের বাসিন্দা। 

জানা যায়,এই উদ্যোক্তা এক সময় ছোট্র একটি টেইলাস দিয়ে কোনমতে সংসার চালাচ্ছিলেন। মনে মনে তিনি অন্য কিছু করার চিন্তা করছিলেন। এরই মধ্যে তিনি ইউটিউবে টার্কি মুরগি পালনের ভিডিও দেখেন। আগ্রহ হলে এর খামার করার চিন্তা করেন। পরে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে এর খামার গড়ে তোলেন। ঘর নির্মাণ,মুরগির বাচ্চা কেনা সহ সব মিলিয়ে তিনি এই খামারে তিন লাখ টাকা বিনিয়োগ করেন। এরপর নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে কঠিন শ্রম দিয়ে খামারটিকে তিনি বড় করে তুলেছেন। 

এখন তার খামারে রয়েছে ৩০০টি টার্কি মুরগি ও ২০টি তিতির পাখি। সব মিলিয়ে খামারে থাকা মুরগিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা। এরই মধ্যে ডিম দিতে শুরু করেছে টার্কি মুরগিগুলো। পাশাপাশি মুরগি বিক্রি করে এখন পর্যন্ত প্রায় এক লাখ টাকা আয় করেছেন লাবলু। এতে তাঁর উদ্যোগের প্রতি বেড়েছে আত্মবিশ্বাস, তৈরি হয়েছে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যাশা।

টার্কি মুরগির খামারী লাবলু মাদবর বলেন, প্রথম দিকে কিছুটা ভয় ও দুশ্চিন্তা ছিল। কারণ, এ বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা ছিল না। তবে ধীরে ধীরে অনেক কিছু শিখেছি। এখন খামারে মুরগির সংখ্যা বেড়েছে, ডিমও পাওয়া যাচ্ছে। মুরগি বিক্রি করেও আয় হয়েছে। সব মিলিয়ে এখন অনেকটাই আশাবাদী। আমি চাই, এই খামারটিকে আরও বড় করতে। শুধু নিজের পরিবারের স্বচ্ছলতা নয়, ভবিষ্যতে যেন অন্য মানুষেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি, সেই স্বপ্ন দেখি। তবে খামার সম্প্রসারণের জন্য আরও পুঁজির প্রয়োজন। সরকারিভাবে সহজ শর্তে ঋণ বা আর্থিক সহযোগিতা পেলে উদ্যোগটি আরও বড় করতে পারব।

শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন, টার্কি মুরগি পালন একটি সম্ভাবনাময় উদ্যোগ। সঠিক নিয়মে পরিচর্যা, মানসম্মত খাবার সরবরাহ এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারলে এ খাতে ভালো করার সুযোগ রয়েছে। লাবলু মাদবরের খামারটি প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। খামারের মুরগির স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তারা খামার গড়ে তুলতে আগ্রহী হলে তাদেরও কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বাড়াতে ভূমিকা রাখতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

1

পরিকল্পিত ফল চাষে সফল মনিরুজ্জামান

2

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

3

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

4

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

5

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

6

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

7

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

8

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

9

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

10

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

11

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

14

বজ্রপাত রোধে তালবীজ বপন

15

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

16

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

17

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

18

পাটের ভালো দাম খুশি কৃষক

19

মজা সুপারির বাজারে ধস

20