কৃষি সময়
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাত রোধে তালবীজ বপন

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সড়কের দুই পাশে তাল বীজ রোপণ করা হয়েছে। জহির রায়হান নামে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী এই কর্মসূচি বাস্বায়ন করছেন।

তিনি জেলা সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর-বেড়াশুলা মাঠে প্রায় ৩ কিলোমিটার সড়কে বীজ বপন করেছেন। 

উদ্যোক্তারা জানান, বজ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকার গ্রামীণ সড়কের দুই পাশে তাল বীজ সহ নানা জাতের বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে অন্তত সাত হাজার তাল বীজ রোপণ করা হয়েছে।

পরিবেশ কর্মী জহির রায়হান জানান, তরুণদের সঙ্গে নিয়ে তিনি নিয়মিত বিভিন্ন সড়কের পাশে তাল বীজ রোপণ করেন। এছাড়া অন্যান্য জাতের গাছের চারাও রোপণ ও বিতরণ করেন। চন্ডিপুর বাজার থেকে বেড়াশুলা মাঠ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মেঠোপথের দুই পাশে প্রায় সাড়ে ৫শ' তালবীজ রোপণ করেছি। বজ্রপাতে যেন কৃষকের প্রাণহানি না হয়, সেই লক্ষ্যে আমার সাধ্য অনুযায়ী এ কর্মসূচি পালন করছি। সবার উচিত সমাজ ও মানুষের জন্য কাজ করা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

1

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

2

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

3

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

4

আঙুর চাষে তাওহিদের সাফল্য

5

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

6

কোয়েল,কম্পোস্ট সার তৈরিতে জরিনার সাফল্য

7

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

8

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

9

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

10

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন

11

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

12

বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

13

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

14

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

15

কাজীপুরে মাঠজুড়ে সবুজের সমারোহ, সোনালি ধানের স্বপ্নে কৃষক

16

শিবির থেকে ৯ নেতার বিদায়

17

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20