কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবির থেকে ৯ নেতার বিদায়

কৃষি সময় ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ ৯ নেতা বিদায় নিয়েছেন ইসলামী ছাত্রশিবির থেকে। এই তালিকায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও। 

সোমবার তারা সাংগঠনিক ছাত্ররাজনীতির ইতি টানেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী হতে পারেন সাদিক কায়েম।

শিবির থেকে বিদায় নেওয়া নেতারা হলেন- আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক সম্পাদক শরীফ মাহমুদ,  ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ। 

গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয় পায় সাদেক কায়েমের নেতৃত্বাধী শিবিরের প্যানেল। ১৪ সেপ্টেম্বর তাঁরা দায়িত্বগ্রহণ করেন। এ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর তাদের মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে আরও তিন মাস দায়িত্ব পালন করতে পারবেন। এ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ডাকসু ভিপি পদে থাকতে পারবেন সাদেক কায়েম। 

গত ৯ জানুয়ারি জকসু দায়িত্ব নেয় রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন শিবিরের প্যানেল। তাদের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৮ জানুয়ারি। 
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

1

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

2

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

3

বলদা খাল এখন ময়লার ড্রেন

4

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

5

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

6

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

7

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

8

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

9

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

10

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

11

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

12

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

13

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

14

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

15

নার্সারির গ্রাম বাসুদেবপুর

16

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

17

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

18

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

19

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

20