কৃষি সময়
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উৎপাদিত নানা রকম সবজি নদী পথে চলে যাচ্ছে সারা দেশের বাজারে। বাজারে ভাল দাম পাওয়ায় কৃষকরা এবার সবচি চাষাবাদে ব্যাপক লাভবান হচ্ছেন। 

মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মাঠে মাঠে এবার ব্যাপক সবজি চাষাবাদ হয়েছে। বর্ষা মৌসুম আগে থেকে কৃষকরা জমি থেকে সবজি তুলে বিক্রি করছেন। সারা দেশে বৃষ্টিপাতে সবজি খেত নষ্ট হওয়ায় এখানকার উৎপাদিত সবজির সেই চাহিদা মেটাচ্ছে। প্রতিদিন কৃষকদের জমি থেকেই দুর-দুরান্তের পাইকার এসে সবজি কিনে নিচ্ছেন। ট্রলার কিংবা ট্রাকযোগে প্রতিনিয়ত যাচ্ছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বটিয়াঘাটা, মঠবাড়িয়া, পিরোজপুরসহ বিভিন্ন শহরে। ইউনিয়নের হরতকীতলা, গুয়াতলা, পিসি বারইখালী থেকে শসা, করলা, চাল কুমড়া, মিষ্টি কুমরাসহ বিভিন্ন সবজি প্রতিদিন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা শহরে রফতানি করছেন কৃষকরা।

স্থানীয় কৃষকেরা বলছেন, গত বছরের চেয়ে বাজারের চাহিদা বৃদ্ধি পেয়েছে, দামও পাচ্ছেন ভালো। প্রতিমণ সবজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। করল্লায় বেড়েছে মণ প্রতি ১ হাজার টাকা।  
গুয়াতলা গ্রামের কৃষক রুহুল আমিন জোমাদ্দার জানান, ২০ বিঘা জমিতে এবার সবজি উৎপাদন করে তিনি বাম্পার ফলন পেয়েছেন। ১০ বছর ধরে তিনি এ সবজি চাষ করে, ব্যায় মিটিয়ে ১০ থেকে ১২ লাখ টাকা আয় করেন। এ বছর সবজির চাহিদা বাজারে দ্বিগুণ ও ভালো দাম থাকায় আশা করছেন ১৬ থেকে ১৭ লাখ টাকা আয় করতে পারবেন।

শুধু এই কৃষককই নয়। এখানকার প্রতিটি কৃষকই এখন বছরজুড়ে সবজি চাষাবাদ করে মোটা অংকের টাকা আয় করছেন। এর মাধ্যমে তারা সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনছেন। 

মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ২ হাজার হেক্টর ফসলি জমিতে কৃষকরা সবজির বাম্পার ফলন ফলিয়েছেন। ৩ মাসে দেড় কোটি টাকার সবজি রফতানি করছেন এ অঞ্চলের কৃষক। কৃষি দফতরের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণের কারণে কৃষকেরা নতুন নতুন ফসল উৎপাদনে সক্ষম হয়েছেন বলে জানান এ কর্মকতা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

1

লোশেডিংয়ে বিপাকে দেশের পোলট্রি খামারীরা

2

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

3

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

4

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

5

পবিপ্রবি শিক্ষার্থীদের বাস ভাসা মওকুফ

6

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

7

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

8

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

9

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

10

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

11

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

12

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

13

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

14

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

15

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

16

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

19

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

20