কৃষি সময়
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পলি জমে নদীর তলদেশ ভরাট

সুনামগঞ্জ সংবাদদাতাঃ 
সুনামগঞ্জের নদ-নদীগুলোতে বর্ষা ও পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পলি জমে নাব্যতা তলানিতে ঠেকেছে। অনেক স্থানে উঁচু,নিচু ডিবি তৈরি হয়েছে। ধারণক্ষমতা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাওরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আর শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে সেচসংকট। এতে জেলার কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জানা যায়,জেলার ১৩টি নদী পুনঃখনন করতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে। তবে দুই বছর পার হলেও গুরুত্বপূর্ণ এই প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন না পেয়ে পরিকল্পনা কমিশনে ফাইলবন্দী হয়ে আছে। যার কারনে এ সমস্যও সমাধান হচ্ছে না। 

এমন অবস্থায় গত বোরো মৌসুমে দেখার হাওরে মহাসিং নদী ভরাট থাকায় ভয়াবহ সংকট তৈরি হয়। পানি নিষ্কাশন না হওয়ায় স্থানীয়রা বাধ্য হয়ে 'উথারিয়া বাঁধ' নির্মাণ করেন। পরবর্তীতে এই বাঁধ কাটা নিয়ে কৃষকদের মধ্যে বিরোধ তৈরি হলে প্রশাসন হস্তক্ষেপ করে বাঁধটি কেটে দেয়। তবে তার আগেই শত শত একর জমির ধান পচে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষোভ, এত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও মহাসিং নদীটি পাউবোর প্রস্তাবিত পুনঃখনন তালিকা থেকেও বাদ পড়েছে।

স্থানীয়রা জানান, পলি জমে নদী ভরাট হওয়ায় বর্ষায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে বোরো চাষের জন্য জমি প্রস্তুত, চারা রোপণ ও ফসল কাটা অনিশ্চয়তার মুখে পড়ছে। ২০২৪ সালে নেওয়া এই উদ্যোগ ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও অনুমোদন না মেলায় কাজ শুরুই করা যায়নি।

হাওরাঞ্চলের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল বলেন, পলি জমার পাশাপাশি অপরিকল্পিত রাস্তাঘাট ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের কারণে পানির স্বাভাবিক গতিপথ রুদ্ধ হচ্ছে। একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল হাওরবাসীকে বাঁচাতে অবিলম্বে নদী-নালা ও বিল পুনঃখনন প্রয়োজন।

প্রকল্পের বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন,প্রকল্পটি পরিকল্পনা কমিশনে রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এর অনুমোদন পাওয়া যাবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

1

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

2

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

3

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

4

‘বাইকুনুর’ আঙুরে স্বপ্ন বুনছেন মুন্না

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

7

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

8

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

9

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

10

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

11

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

12

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

13

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

14

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

15

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

16

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

17

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

18

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

19

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

20