কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী


কৃষি সময় ডেস্কঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা অনেক কম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

 তারেক রহমান বলেন,দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নিতে হবে। নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালে যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বরিশাল সফর।

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া তথ্যানুযায়ী, সফরে কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি, বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান। 

কর্মসূচি শেষ করে সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

1

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

2

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

3

খালেদা জিয়ার জন্মদিনে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল

4

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

5

২৮ ভারতীয় গরু জব্দ

6

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

7

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

8

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

9

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

10

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

11

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

12

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

15

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

16

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

17

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

18

সাম্মাম চাষে দুই উদ্যোক্তার ভাগ্য বদল

19

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

20