কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই


নিলফামারী প্রতিনিধিঃ ভাল ফলনেও হাসি নেই নিলফামারীর আখ চাষীদের মুখে। উৎপাদন খরচ বৃদ্ধি, রোগবালাইয়ের প্রকোপ, বাজারমূল্যের অস্থিরতা এবং সরকারি প্রণোদনার অভাবে ন্যায্যমূল্য পাওয়া না পাওয়ার শঙ্কা তাদের। চাষীরা বলছেন,এমন হলে আগামীতে এ চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিবে বেশিরভাগ চাষী। 

জানা যায়,চলতি মৌসুমে এ জেলায় ১৭৭ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আগের বছরের তুলনায় যা অনেক বেশি। সদর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলায় বিশেষ করে ঈশ্বরদী-১৬, ঈশ্বরদী-১৭ এবং বিএসআরআই-৪১, ৪৫ ও ৪৭ জাতের আখের আবাদ বেশি হয়েছে। 

তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে এবার বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ করেও অনেক ক্ষেত্রে রোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার ফলে উৎপাদন ব্যয় বাড়ছে এবং লাভের পরিমাণ কমে যাচ্ছে।

নীলফামারী সদর উপজেলার চাষী কৃষক শিখনাথ রায় জানান, তিনি ১৫ শতাংশ জমিতে আখের আবাদ করেছেন। লাভজনক হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে আখ চাষের পরিকল্পনা রয়েছে তার। তবে সময়মতো রোগবালাই দমনের ওষুধ প্রয়োগ না করলে পচন রোগের ঝুঁকি বেড়ে যায়।

বসুনিয়া বাজার এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায় বলেন, ছোটবেলা থেকেই সঠিক পরিচর্যা করলে আখে রোগবালাই কম হয়। প্রতি বিঘায় আগে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হলেও বর্তমানে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হলে কৃষকরা কিছুটা স্বস্তি পাবেন এবং আখ চাষে আরও আগ্রহী হবেন।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা বলেন, কিশোরগঞ্জ, জলঢাকা ও সদর উপজেলার মাটি আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার উৎপাদিত আখ রসালো ও সুস্বাদু হওয়ায় দেশের বাজারে এর চাহিদাও ব্যাপক। আমাদের বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

1

কক্সবাজার সমুদ্র সৈকত প্লাস্টিকে শ্বাসরুদ্ধ

2

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

3

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

4

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

5

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

6

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

7

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

8

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

9

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

10

৩ শতাধিক পাখি অবমুক্ত

11

চায়না দুয়ারি জাল ধ্বংস

12

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

13

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

14

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

15

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

16

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

17

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

18

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

19

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ

20