কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের খেজুর বাগানে দর্শনার্থীদের ভীড়

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী সড়কটি এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এক অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। এখানে সবুজ ফসলের বিস্তীর্ণ মাঠের বুক চিরে চলে যাওয়া আঁকাবাঁকা পিচঢালা সড়ক, আর তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি শতাধিক খেজুরগাছ।

 প্রতিদিন দুর-দুরান্ত থেকে শত শত মানুস এখানে ঘুরতে আসছে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, পড়ন্ত বিকেলে মোটরসাইকেল ও বিভিন্ন বাহনে চড়ে সব বয়সী দর্শনার্থীরা এখানে ভিড় করছেন। কেউ সারি সারি খেজুরগাছের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন, কেউ মুঠোফোনে ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠছেন।

জানা যায়,প্রায় চার দশক আগে ১৯৮৬ সালে শখ করে এবং ক্লান্ত কৃষকদের ছায়া দেওয়ার উদ্দেশ্যে সড়কটির দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেছিলেন স্থানীয় কৃষক হারুন অর রশিদ। সময়ের পরিক্রমায় সেই চারাগাছগুলো আজ বিশাল মহীরুহে রূপ নিয়ে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন বিকেলে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী।

নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে নিয়ে ঘুরতে আসা দর্শনাথী শাওন বলেন, তাদের বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা রয়েছে, তা আগে জানতেন না। এক বন্ধুর কাছে শুনে দেখতে এসেছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে এক ফালি রাস্তা, দুই পাশে সারি সারি খেজুরগাছ ও অন্যান্য গাছ। মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। এর মধ্যে বয়ে যাওয়া মৃদু বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এক কথায়, সময় কাটানোর মতো অসাধারণ একটি জায়গা।

ঝিনাইদহ শহর থেকে আসা দর্শনার্থী মুকুল হোসেন বলেন, এর আগে তেঁতুলতলার পাশে সারি সারি নারকেলগাছ লাগানো প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করেছেন। কিন্তু খয়েরতলায় রাস্তার দুই পাশে এত সুন্দর সারি সারি খেজুরগাছ আগে দেখেননি। লোকমুখে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছেন। দেখে খুব ভালো লাগছে। কালীগঞ্জ শহরের পাশে এত সুন্দর একটি জায়গা আছে, তা আগে জানতেন না। অবসর পেলেই আবার এখানে আসবেন।

সড়কের দুই পাশের খেজুরগাছগুলোর মালিক হারুন অর রশিদ বলেন,প্রতি বছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ হয় এবং তা দিয়ে গুড় তৈরি করা হয়। নিজের জন্য যতটুকু রস ও গুড় রাখেন, তার চেয়ে বেশি মানুষকে দেন। এতে তিনি আনন্দ পান। বর্তমানে গাছগুলোতে হাঁড়ি বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিন পর রস সংগ্রহ শুরু হবে। সন্ধ্যার দিকে শহরসহ আশপাশের এলাকার ছেলেরা রস খেতে আসে। তিনি নিজের হাতে গাছ কেটে রস সংগ্রহ করেন এবং নির্ভেজাল গুড় তৈরি করেন। অনেকেই তার কাছ থেকে গুড় কিনতে আসেন।

মূলত খেজুরের রস সংগ্রহ করাই ছিল উদ্দেশ্য। পাশাপাশি মাঠে কাজ করতে করতে রোদে ক্লান্ত কৃষকেরা যেন গাছের ছায়ায় এসে একটু বিশ্রাম নিতে পারেন, সেই চিন্তাও ছিল। এখন দেখছেন, বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে ও সময় কাটায়। গাছগুলো অনেক বড় হয়েছে। এটা দেখে তার খুব ভালো লাগে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন র‌্যালি ও পুরস্কার বিতরণ

2

সামাউলের ২২ একরের লেবু বাগান

3

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

4

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

7

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

8

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

9

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

10

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

11

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

12

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

13

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

14

১৯৮ বস্তা সার জব্দ

15

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছেÑমৎস

16

বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

17

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

18

সাগরে জাল ফেললেই লোকসান

19

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

20