কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলা-কুমড়ার ফাঁকে আগাম আলু চাষ

নীলফামারী সংবাদদাতাঃ 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কলা ও মিষ্টিকুমড়ার জমির ফাঁকা জায়গায় আগাম আলু চাষে বেশ সাফল্য মিলেছে। রোপনের ৬২ দিনের মাথায় আলু তুলে ৬৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মাহবুবুর রহমান নামে এক কৃষক এ পদ্ধতিতে চাষাবাদ করে ব্যাপক সাড়া ফেলেছেন। 

জানা যায়,এ কৃষক দীর্ঘদিন ধরে আলু চাষাবাদ করছেন। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারনে মাঠের জমিতে আলু রোপন করতে পারেননি তিনি। পরে পরিকল্পনা করে নিজের মিষ্টকুমড়া এবং কলা বাগানের ফাঁকা জায়গায় আলু রোপন করেন। নিয়মিত পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনায় সমন্বিত এ চাষাবাদে বেশ সাফল্য পান এ চাষী। রোপনের ৬২ দিন পর চার বিঘা জমি থেকে উপশি কারেজ জাতের প্রায় এক হাজার কেজি আলু উত্তোলন করেন। তিনি নির্ধারিত সময়ের আগেই এখান থেকে আলু তুলে ৬৮ টাকা কেজি দরে বিক্রি করেন। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি দাম পেয়ে তিনি অনেক টাকা লাভবান হয়েছেন। 

চাষী তুহিন জানান, তার উৎপাদিত আগাম আলু কিনতে স্থানীয় পাইকারদের আগ্রহও বেড়েছে। টুটুয়ার ডাঙ্গা এলাকার পাইকাররা সরাসরি জমি থেকে আলু সংগ্রহ করছেন। এসব আলু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় পাইকারি বাজারে সরবরাহ করা হবে বলে জানা গেছে।  চার বিঘা জমির আলু থেকে আপাতত খুব বেশি লাভ না হলেও একই জমিতে চাষ করা কলা ও মিষ্টিকুমড়া থেকে বাড়তি আয়ের আশা করছেন। অন্য জমিতে চাষ করা আগাম আলু ভালো দামে বিক্রি করতে পারলে ভালো লাভ হবে বলে প্রত্যাশা তার।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানিয়েছেন, তুহিন একজন অভিজ্ঞ কৃষক। তিনি প্রতিবছর আগাম আলু চাষ করেন এবং নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

1

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

2

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

3

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

4

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

5

সামাউলের ২২ একরের লেবু বাগান

6

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

7

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

8

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

9

নগর বর্জ্যে ভরাট হচ্ছে বগুড়ার করতোয়া নদী

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

12

চলনবিল পাখির কলকাকলিতে মুখর

13

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

14

রংপুরের পালিচড়া সবজির মোকাম জমজমাট

15

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

16

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে-প

17

খেজুরের বিচি থেকে কফি তৈরি

18

কানসাট আম বাজার এখনো জমজমাট

19

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

20