কৃষি সময়
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদী গর্ভে বিলিন হচ্ছে কৃষি জমি

জামালপুর সংবাদদাতাঃ 
জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় বালু উত্তোলনের কারনে দেখা দিয়েছে নদী ভাঙন। ইতোমধ্যে ভাঙনে নদী গর্ভে বিলিন হচ্ছে কৃষি জমি ও গ্রামীণ সড়ক। ভাঙনে জমি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে কৃষকরা।


সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় ছোট যমুনা নদীর তীরে ভাঙন অব্যাহত রয়েছে। নদীর পাড়ের মাটি ধসে পড়ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ও গ্রামীণ সড়কের একটি অংশ। এতে হুমকির মুখে পড়েছে আশপাশের জমি ও বসতবাড়ি।

স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে এই ভাঙন দেখা দিয়েছে।  ক্রমেই ভাঙন ভয়াবহ আকার ধারন করছে। স্থানীয় প্রভাবশালী একটি মহলের ইন্দনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে যমুনা নদীর শাখা থেকে এই বালু তোলা হচ্ছে। শুধু সুখনগরী নয়, যমুনা, ব্রহ্মপুত্র ও আলাইসহ জামালপুরের বিভিন্ন নদ-নদীর অন্তত ২০টি স্থানে অবাধে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুখনগরী থেকে শুরু হওয়া সড়কটি অন্তত পাঁচটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন পাঁচ হাজারের বেশি মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু নদীভাঙনে সড়কটির প্রায় ৬০ মিটার অংশ বিলীন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিকল্প পথে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন, এর আগে বালু উত্তোলন বন্ধ হয়েছিল আবার সাতদিন হলো চালু হয়েছে এখন রাস্তা ভেঙে গেছে।

ঝনা বেগম নামে আরেক গৃহবধু বলেন,তার শেষ সম্বল ১৭ কাঠা জমি নদী গর্ভে চলে গেছে। এখানে চাষাবাদ করেই তার সংসার চলতো। এখন সব হারিয়ে তিনি নিঃস্ব। 

শুধু এই গৃহবধুই নয়। স্থানীয় অনেক চাষীর জমি ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে। দীর্ঘদিনের চাষাবাদের জমি হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েেেছন। আগামী দিনে তারা কিভাবে দিনাতিপাত করবেন সেই চিন্তা করছেন।  

বালু উত্তোলন প্রসঙ্গে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা হবে। ড্রেজার জব্দসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

1

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

2

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

3

পানির অভাবে আমন ধানের খেত ফেটে চৌচির

4

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

5

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

6

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

7

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

8

আখ চাষে ঝুঁকছেন ফটিকছড়ির কৃষকেরা

9

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

10

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

বকুল গাছে চড়ুই পাখির মেলা

13

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ

14

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

15

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

16

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

17

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

18

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

19

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

20