কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

বরগুনা সংবাদদাতাঃ 
বরগুনার তালতলীতে ঘন ঘন লোডশেড়িংয়ে দিশেহারা হয়ে পড়েছে মুরগী খামারীরা। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তাদের খামারের মুরগী মারা যাচ্ছে। এতে তারা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। 

জানা যায়,গত  কয়েকদিন ধরে তালতলী উপজেলায় বিদ্যুতের তীব্র লোড়শেডিং চলছে। এমন অবস্থায় খামারের মুরগী টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। উপজেলার ছোটবগী বাজারে লোড়শেডিংয়ের কারণে খামারে ১৯০টি মুরগির বাচ্চা মারা যাওয়ার অভিযোগ করেছেন এক খামারি। তার দাবি, বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে প্রয়োজনীয় তাপ দিতে না পারায় এ ঘটনা ঘটেছে। এতে তার প্রায় ১৩ হাজার ৩০০ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে রাফি পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ খামারি রফিক মিয়া জানান,রাতে বিদ্যুৎ আসা-যাওয়া করলেও সব মিলিয়ে মাত্র প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ ছিল। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় বাচ্চাগুলোকে প্রয়োজনীয় তাপ দেওয়া সম্ভব হয়নি। বিকল্প তাপের কোনো ব্যবস্থাও ছিল না কারেন্ট না থাকায় বাচ্চাগুলোকে সঠিক তাপ দিতে পারিনি। সকালে এসে দেখি ১৯০টি বাচ্চা মারা গেছে।

এ বিষয়ে তালতলীর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার সিকদার বলেন, সদ্য আনা মুরগির বাচ্চার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা জরুরি। অতিরিক্ত ঠান্ডা, ব্রুডিং সমস্যা, বাতাস চলাচলের সমস্যা, পানিশূন্যতা, খাবার গ্রহণ কমে যাওয়া কিংবা বিভিন্ন রোগেও বাচ্চার মৃত্যু হতে পারে। বাচ্চাগুলো পরীক্ষা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হলে বিষয়টি স্পষ্ট হবে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তালতলী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মো. মোতাহার উদ্দিন বলেন, বর্তমানে উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৫ থেকে সাড়ে ৫ মেগাওয়াট। এর বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে প্রায় আড়াই থেকে ৩ মেগাওয়াট। এ কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুৎ ঘাটতির এমন পরিস্থিতিতে পোল্ট্রি খামারিদের বিদ্যুতের পাশাপাশি বাচ্চাগুলোর জন্য বিকল্প তাপের ব্যবস্থাও প্রস্তুত রাখা প্রয়োজন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

1

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

2

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

3

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

4

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

5

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

6

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

7

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

8

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

9

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

10

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

11

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

12

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

13

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

14

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

15

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

16

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

17

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

20