কৃষি সময়
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ 
কিশোরগঞ্জের ইটনার হাওর মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত হলেও ভরা মৌসুমেও এখানে পর্যাপ্ত মাছ  মিলছে না। মাছের অভাবে জেলেদের আয় রোজগার কমে গেছে। এত অতি কষ্টে দিনাতিপাত করছে তারা। 
 
ইটনা উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নদ-নদী ও প্রাকৃতিক জলাশয়ে মাছ উৎপাদন হয়েছে ৯ হাজার ১৪ দশমিক ৮৯ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮২ দশমিক ৯৮ এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৪ হাজার ৫৩৬ দশমিক ৩২ মেট্রিক টনে। একই সময়ে উন্মুক্ত জলাশয়ে সরকারিভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে যথাক্রমে ০ দশমিক ৪৭৫, ০ দশমিক ৫৫ ও ১ দশমিক ০৯ মেট্রিক টন।
তবে স্থানীয় আড়তদারদের তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতার পার্থক্য রয়েছে। 

ঢাকার যাত্রাবাড়ী আড়তে মাছ সরবরাহকারী নিখিল বর্মন (৬০) ও গোপেশ বর্মন (৩৫) জানান, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তারা প্রায় ১১ কোটি টাকার মাছ সরবরাহ করেছেন। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরবরাহ করেছেন প্রায় ৩ কোটি টাকার মাছ। অথচ আগস্ট থেকে অক্টোবর পর্যন্তই সারাবছরের প্রায় অর্ধেক মাছ সরবরাহ হওয়ার কথা।

তাদের দাবি, সারেং (গলদা) চিংড়ি, ডিমা চিংড়ি, কাজলি, রুই, বাতাসি, বাছা, রিটা ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ আগের তুলনায় ২৫ শতাংশও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এ বছর প্রজাতিভেদে প্রতি কেজি মাছের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।
মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নিষিদ্ধ জালের ব্যবহার, অপরিকল্পিত অবকাঠামো, ডুবুবাঁধ, জলাশয়ের নাব্যতা কমে যাওয়া, কৃষিতে অতিরিক্ত কীটনাশক এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে হাওরের মৎস্যসম্পদ সংকটে পড়েছে।

স্থানীয়দের ভাষায়, এক সময়ের ‘ধানে-মাছে ভরপুর’ হাওরের চিত্র এখন অতীত। এক যুগ আগেও হাওরের মিঠাপানির গলদা চিংড়ির চাহিদা ছিল বিদেশের বাজারে। এখন সেই চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ হাওরের নদী-নালা থেকে বিলুপ্ত হওয়ার পথে।

হাওরের নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের সংকটের কারণে স্থানীয় বাজারেও বেড়েছে চাষের মাছের ওপর নির্ভরতা। এতে নিম্নমধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম।

এ অবস্থায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে কঠোর নজরদারি এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি বলেও মনে করছেন জেলে সহ স্থানীয়রা।

মৎস্যসম্পদের সংকট শুধু জেলেদের জীবিকাকেই হুমকির মুখে ফেলছে না; এর প্রভাব পড়ছে হাওরের জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতিতেও। সংশ্লিষ্টদের মতে, এখনই কার্যকর উদ্যোগ না নিলে মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত ইটনার হাওরের ঐতিহ্য আরও সংকুচিত হয়ে পড়তে পারে।

হাওরের মানুষ শুকনো মৌসুমে ধান এবং বর্ষায় মাছের ওপর নির্ভরশীল। গত বোরো মৌসুমে অতিবৃষ্টি ও অকাল বন্যায় ইটনার কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। তখন আশা ছিল, বর্ষায় মাছ ধরে ধানের ক্ষতি কিছুটা পুষিয়ে নেবেন। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। জেলে পল্লিগুলোতে এখন নেমে এসেছে নীরবতা।

ইটনা সদরের জেলে পল্লির বিশ্বজিৎ বর্মন (৪৫) বলেন,চার-পাঁচ বছর আগেও প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকার মাছ ধরে বিক্রি করতে পারতাম। পরিবারের সদস্যদের নিয়ে ভালই কাটছিল। আগের জাল নৌকা পুরনো হয়ে যাওয়ায় গতবছর ৫ জন মিলে আড়াই লাখ টাকা ঋণ করে জাল ও নৌকার জোগান কিনেছি, পরিবারে ভরণপোষণ আর জোগানের ঋণ পরিশোধ করতে আবার নতুন করে ঋণে জড়িয়ে যাচ্ছি।

ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব দাস বলেন,হাওরের নদী খালবিলে মাছ কমে যাচ্ছে এটা সত্য, এর জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি হাওর জুড়ে অপরিকল্পিত ডুবু বাঁধ, নদী ও প্রাকৃতিক জলাশয়গুলোর নাব্যতা হ্রাসের কারণে প্রজনন মৌসুমে জলাশয়ের পানি গরম হয়ে মাছের ডিম নষ্ট হয়ে যায়, এছাড়াও নিষিদ্ধ জালের ব্যবহার এর প্রভাবে মাছ কমে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম। আগামীতে নিবন্ধিত মৎস্যজীবীদের সরকার ঘোষিত সুবিধার আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে, এদেরকে সুবিধার আওতায় আনতে পারলে, মাছের প্রজননের সময় থেকে ৩ মাস পর্যন্ত সময় পাওয়া যাবে, এতে করে হাওরে মাছের অবস্থা আগের জায়গায় যাবে বলে তিনি মনে করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

1

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

2

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

3

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

4

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

5

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

6

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

7

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

8

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

9

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

10

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

11

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

12

মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড়

13

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

14

দুজন দিয়ে চলছে মৎস্য অফিসের কার্যক্রম

15

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

18

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

19

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

20