কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

কুষ্টিয়া সংবাদদাতাঃ 
কুষ্টিয়ায় পদ্মা চরে ৫কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে ভেড়ামারা উপজেলার প্রায় হাজার বিঘা কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। 

জানা যায়,ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, আড়কান্দি ও রায়টা এলাকায় বেশ কয়েক দিন ধরে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র  নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে কৃষিজমি ও পানচাষ হারিয়ে জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক ও পানচাষিরা। ভাঙ্গনে তাদের বিপুল পরিমাণ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এসব এলাকার শত শত পানচাষির প্রায় ৫ হাজার পলি পানবরজ এবং প্রায় ১০০ বিঘা কলাবাগান নদীতে বিলীন হয়েছে। দুই বছর ধরে ভাঙন চললেও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগ না থাকায় কৃষি জমি ও গৃহহারা হতে চলেছে কৃষকরা। এতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

স্থানীয় পানচাষি ও ব্যবসায়ী নেতা আসলাম উদ্দিন বলেন, ভেড়ামারা উপজেলার সবচেয়ে বেশি পানচাষ হয় এই অঞ্চলে। দেশের পুরাতন ও ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পানবাজার মূলত এখানকার পানের ওপর নির্ভরশীল। এ পর্যন্ত কয়েক শ পানচাষি প্রায় ৫০০ বিঘা জমিতে অন্তত ৫ হাজার পলি পানবরজ হারিয়েছেন।

কৃষক গিরি দাস বলেন, এ অঞ্চলে আমাদের প্রাচীন শ্মশানঘাট ছিল। সেটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কোনো ভূমিকা নেয়নি। পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন সেখানে ৫০ ফুট পানি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ভাঙনের বিষয়টি নিয়ে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জোর তাগিদ দিয়েছি। 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ভাঙন দুই মাস আগেই শুরু হয়েছে। পানি বৃদ্ধিতে কয়েক দিনে ভাঙনটা বেশি হচ্ছে। এখানকার ভাঙনের চাহিদা দিয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি পাস হয়ে বাজেট না আসা পর্যন্ত কিছুই করতে পারব না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শ

1

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

2

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

3

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

4

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

5

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

6

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

7

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

8

জমজমাট সাপাহার আম বাজার

9

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

10

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

11

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

12

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

13

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

14

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

15

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

16

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

17

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20