কৃষি সময়
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ না পেয়ে পেশা বদলাচ্ছে জেলেরা

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে এক সময় বছরজুড়ে মাছ ধরে জিবিকিা নিার্বহ করতো স্থানীয় শত শত জেলে পরিবার। কিন্তু সময়ের পরিক্রমায় এ নদে নব্য সংকটে জেগে উঠেছে অসংখ্যা চর। মৌসুমের আগেই শুকিয়ে যাচ্ছে নদের বিভিন্ন অংশ। ফলে কাঙ্খিত মাছ পাচ্ছেনা জেলেরা। এতে চরম সংকটে পড়ে আদি পেশা ছাড়ছে অনেক জেলে। 

সরেজমিন চিলমারীসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে দেখা গেছে, অনেক নৌকা অলস পড়ে আছে। কেউ কেউ জাল বুনছেন বা মেরামত করছেন। তবে আগের মতো নদীতে নামার ব্যস্ততা নেই। নদীর বুকে জেগে ওঠা বিশাল বালুচরে মাছ ধরার ব্যস্ততার বদলে বিরাজ করছে নীরবতা।

সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার ধরন বদলে যাওয়ায় নদীর স্বাভাবিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। এতে মাছের প্রজনন, বিচরণ ও খাদ্যশৃঙ্খল ব্যাহত হচ্ছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় দেশীয় মাছের নিরাপদ আবাসস্থলও সংকুচিত হচ্ছে।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে গত কয়েক বছরে মাছের প্রাপ্তি আশঙ্কাজনকভাবে কমেছে। একসময় বড় আকারের নানা দেশীয় মাছে জেলেদের জাল ভরে উঠলেও এখন সারা দিন জাল ফেলেও ছোট পুঁটি বা টেংরা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। এতে নদীপাড়ের মাছ ধরা পরিবারগুলোয় অভাব-অনটন লেগেই আছে।

জেলেরা বলছেন, নদীতে মাছ না থাকায় জাল-নৌকা মেরামত এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকে ঋণ করে দিন পার করছেন। কেউ কেউ অন্যের কাছে হাত পাতছেন। আবার পেটের দায়ে রাজমিস্ত্রির জোগালি, দিনমজুরি ও রিকশা চালানোর মতো কাজে যুক্ত হচ্ছেন।
নদীপাড়ের জেলে সুশান্ত বললেন, ‘বাপ-দাদার আমল থ্যাকি আমাগো বংশের সবাই নদীত মাছ ধরিই সংসার চালাইছে। কিন্তু এ্যালা নদীত আর মাছ নাই বল্লিলেই চলে। সারাদিন জাল টানিও তেলের দাম ওঠে না। পোলাপান লিয়াই তো বিপদে আছি। পেটের দায়ে বাধ্য হয়া অন্য কামকাজ শুরু করছি।’

জোড়গাছা জেলে পাড়ার অঞ্জলী জানিয়েছেন, আগের মতো নদীতে মাছ নেই। যে মাছ পাওয়া যায়, তা বিক্রি করে সংসার চালানো কঠিন। এ কারণে অনেকেই পেশা বদলাচ্ছেন। তাদের এলাকার অনেক জেলে কাজের সন্ধানে ঢাকায় চলে গেছেন।

বিশেষজ্ঞ ও স্থানীয় মৎস্যজীবীরা ব্রহ্মপুত্রের গভীর ও উপযুক্ত স্থানগুলোয় স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘোষণার পরামর্শ দিয়েছেন। এসব এলাকায় মাছ ধরা নিষিদ্ধ রাখার পাশাপাশি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন তারা। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নিয়মিত ও পরিকল্পিত ড্রেজিংয়ের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
পেশা বদলাতে জেলেদের জন্য সরকারি ভিজিএফ সহায়তা বাড়ানোর পাশাপাশি গবাদিপশু পালন, কুটির শিল্প ও অন্যান্য জীবিকায় প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়া ও জলবায়ু গবেষক শামছুদ্দোহা সৌমিক জানিয়েছেন, গত দু-তিন বছরে মৌসুমি বন্যার পরিবর্তে আকস্মিক ও স্বল্পস্থায়ী বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। জেলার নদ-নদীর অববাহিকায় মৌসুমি বড় বন্যার জন্য টানা এক থেকে দুই সপ্তাহ ভারী বৃষ্টিপাত প্রয়োজন। কিন্তু কয়েক বছর ধরে বৃষ্টির ধরনে পরিবর্তন এসেছে। যখন যতটা বৃষ্টিপাত হওয়ার কথা, তখন ততটা হচ্ছে না। আবার অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। বাকি সময় থাকছে বৃষ্টিহীন।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে মাছের প্রজনন কিছুটা ব্যাহত হচ্ছে। তবে মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দের পাশাপাশি ধ্বংস করা হচ্ছে। জেলেদের বিকল্প আয়ের পথ তৈরিতেও সরকারের বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

1

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

2

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

3

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

4

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

5

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

8

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

9

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

10

ধানখেত থেকে অজগর উদ্ধার

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

13

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

14

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

17

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

18

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

19

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

20