কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি


কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়,জেলায় প্রায় ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, যার মধ্যে দেড়শ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে জেলার ২ হাজার ৭৫২ কৃষকের প্রায় ৩১৪ কোটি ৮১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা গেছে, কুড়িগ্রামে চলতি খরিপ মৌসুমে জেলায় ৩২ হাজার ৬৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। এর মধ্যে টানা বৃষ্টিতে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭৪৪ দশমিক ৭২ মেট্রিক টন মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে। এতে সবজি চাষি বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন জেলার চাষীরা। 

পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার কৃষক শামছুল আলম বলেন, ৫০ শতাংশ জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে পটল চাষ করেছি। অর্ধেক বিক্রি করতে পারলেও বাকি ফসল নষ্ট হয়েছে। বাজারে দামও কম ছিল, তাই খরচই উঠবে না।

একই এলাকার কৃষক মজিবর রহমান ৯ শতাংশ জমিতে পটল চাষ করেছিলাম। বন্যা আর বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে। ধারদেনা করে আবাদ করেছিলাম, এখন সব শেষ।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মেহেদী হাসান, অতিবৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারীভাবে কোন সহায়তা পেলে কৃষকদের তা দেয়া হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

1

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

2

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

3

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

4

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

5

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

6

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

7

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

8

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

9

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

10

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

11

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

12

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

13

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

14

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

15

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

16

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

17

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

18

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

19

নদী দখলের মহোৎসবে

20