কৃষি সময়
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

মেহেরপুর সংবাদদাতাঃ 
নানা সংকট মাথায় নিয়েই শীতকালীন সবজি আর আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা মেহেরপুরের চাষীরা। সার সংকট, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ। ফসল ফলিয়ে এই বাড়তি উৎপাদন তোলো নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন চাষীরা। 

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি খরিপ-২ মৌসুমে মেহেরপুর জেলায় ২৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এছাড়া শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫২৫ হেক্টর জমিতে। আবাদ তুলতে সংশ্লিষ্ট মন্ত্রলণালয়ে  অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় সার নিশ্চিত করতে ইউরিয়া সারের চাহিদা দেওয়া হয়েছে ২২ হাজার ৮২ টন। এর বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ২০ হাজার ৮১৯ টন।

 টিএসপি সারের চাহিদা দেওয়া হয়েছিল ১১ হাজার ৪৪ টন। বরাদ্দ এসেছে ৮ হাজার ৮৭৮ টন। ডিএপি সারের চাহিদা ছিল ১১ হাজার ৮০২ টন, বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ১০ হাজার ৯৯৫ টন। এছাড়া এমওপি সারের চাহিদা ৭ হাজার ৭৮৫ টন হলেও বরাদ্দ পাওয়া গেছে ৭ হাজার ৪৯৩ টন।
মেহেরপুরের মাঠজুড়ে আমন আবাদের পাশাপাশি শুরু হয়েছে আগাম শীতকালীন সবজি চাষের তোড়জোড়। আবাদ নিয়ে কৃষকদের যেন বসে থাকার সময় নেই। জমি প্রস্তুত, বীজ বপন, সেচ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে কৃষকদের এই ব্যস্ততার মধ্যেই দেখা দিয়েছে নানা সংকট। সার, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দাম এখন তাদের দুশ্চিন্তার অন্যতম কারণ। প্রয়োজনের সময় পর্যাপ্ত সার না পাওয়া এবং বাড়তি দামে সার ও ডিজেল কিনতে শুরুতেই বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ।

কৃষকরা জানান, সময়মতো সার পাওয়া যাচ্ছে না। অনেক সময় বেশি দাম দিয়েও সার কিনতে হচ্ছে। প্রয়োজনের সময় পর্যাপ্ত সার পাওয়া এবং সরকারিভাবে সারের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।
মেহেরপুর সদর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, প্রতিবছরের মতো এ বছরও শীতকালীন বাঁধাকপি ও ফুলকপির চাষ করছি। এসব সবজি চাষে সঠিক সময়ে পর্যাপ্ত সার ও অন্যান্য উপকরণ প্রয়োজন। কিন্তু মৌসুমের শুরুতেই পর্যাপ্ত সার পাচ্ছি না। এতে সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বীজ, সার, কীটনাশকসহ সবকিছুর দাম বেড়েছে। ফসল উৎপাদন করতে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ হচ্ছে। পরে বাজারে ভালো দাম না পেলে আমাদের লোকসান গুনতে হবে।

তিনি আরও বলেন, শুধু উৎপাদন খরচই নয়, ফসল বাজারজাত করতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। মাঠ থেকে বাজারে সবজি ও অন্যান্য কৃষিপণ্য নিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের লাভের অংশও কমে যাচ্ছে।
গাংনী উপজেলার নওপাড়া গ্রামের কৃষক লাভলু মিয়া বলেন, আমি প্রতিবছর প্রায় ১০ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করি। কিন্তু এ বছর পর্যাপ্ত সার না পাওয়ায় মাত্র পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করছি। সময়মতো সার না পেলে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হবে না। চলতি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

মুজিবনগর উপজেলার কৃষক আব্দুল খালেক বলেন, মেহেরপুরের উৎপাদিত সবজি ও পেঁয়াজ দেশের অন্যান্য জেলার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ মেহেরপুরে সার বরাদ্দ খুবই কম। এক বস্তা সার নিতে গেলেও সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাও অনেক সময় চাহিদার অর্ধেক সার পাওয়া যায়। এতে কৃষকদের হয়রানির শিকার হতে হচ্ছে। দিন দিন ফসলের উৎপাদন বাড়লেও আমরা ফসলের ন্যায্য দাম পাচ্ছি না। সার ও কীটনাশকের দাম কমানোর পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে কৃষকরা একসময় আবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইখুল ইসলাম বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠিয়েছি। যে পরিমাণ বরাদ্দ পাওয়া যাচ্ছে, তা কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কৃষকরা যাতে সার ও অন্যান্য কৃষি উপকরণ নিয়ে সমস্যায় না পড়েন, সে বিষয়ে আমরা মাঠ পর্যায়ে নজরদারি করছি। এছাড়া উৎপাদন খরচ কমাতে কৃষকদের আধুনিক ও সমন্বিত পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবহন খরচ কমাতে সমবায় পদ্ধতিতে একসঙ্গে কৃষিপণ্য পরিবহনের পরামর্শও দেওয়া হচ্ছে। কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

1

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

2

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

3

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

4

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

5

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

6

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

7

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

8

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

9

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

10

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

11

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

12

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

13

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

14

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

15

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

16

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

17

সিরাজগঞ্জের কৃষকরা পাট ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত

18

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

19

২৮৮ বস্তা সার জব্দ

20