কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানি বাসমতি ধান চাষে বাজিমাত

ঝালকাঠি সংবাদদাতাঃ 
ঝালকাঠিতে পাকিস্তানি বাসমতি ধান চাষে বাজিমাত করেছেন সুজল সরদার নামে এক কৃষক। এক বিঘা জমি লিজ নিয়ে এ চাষাবাদ করে প্রথম বছরেই তিনি ব্যাপক সফলতা পেয়েছেন। তিনি এ জমি থেকে খরচ বাদে ৪০ হাজার টাকা লাভের আশা করছেন। এ চাষীর সফলতায় উচ্চমূল্যেও এ ধান চাষের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। 

জানা যায়,জেলার রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকার চাষী সুজল সরদার এক বিঘা জমি লিজ নিয়ে সেখানে এবারই প্রথম পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান চাষাবাদ করেন। । জমিতে ধানের ফলনও হয়েছে বেশ ভালো। বাতাসে দুলছে সোনালি হওয়ার অপেক্ষায় থাকা ধানের শীষ। প্রচলিত ধানের পাশাপাশি মাঠে এবার নজর কেড়েছে সুজল সরদারের চাষ করা পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান। লম্বা দানা, বিশেষ সুগন্ধ ও উন্নত মানের এই ধান চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন তিনি।

এ চাষাবাদে জমি লিজ, বীজ, সার, কীটনাশক, পরিচর্যা ও অন্যান্য খাত মিলিয়ে তার মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকাসবকিছু ঠিক থাকলে উৎপাদিত ধান বিক্রি করে খরচ বাদে প্রায় ৪০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। তার এমন সাফল্যে নতুন এই জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যেও।

এই জাতের ধানের অন্যতম আকর্ষণ তুলনামূলক কম সময়ে ফসল ঘরে তোলার সম্ভাবনা। ফলে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। ধান কাটার পর জমি প্রস্তুত করে সেখানে সরিষা, ডালসহ বিভিন্ন রবিশস্য আবাদ করা সম্ভব। এতে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে বাড়বে কৃষকের আয়। পাশাপাশি বাসমতি চালের বিশেষ সুগন্ধ, লম্বা দানা ও বাজারে তুলনামূলক ভালো দামের সম্ভাবনা কৃষকদের কাছে এ জাতকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

স্থানীয় কৃষকরা জানান, প্রচলিত ধানের বাইরে নতুন জাতের এই ধান তাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। জমিতে ফলন ভালো হলে এবং বাজারে ন্যায্য দাম পাওয়া গেলে তারাও এ জাতের ধান চাষে আগ্রহী হবেন। তবে নতুন জাতের ধানের বীজের সহজলভ্যতা, চাষপদ্ধতি ও বাজারজাতকরণে কৃষি বিভাগের সহযোগিতা প্রয়োজন।
কৃষক সুজল সরদার বলেন, নিজের কোনো জমি না থাকায় অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেছেন। কৃষি অফিসের পরামর্শে নতুন জাতের এই ধান চাষ করেছেন। শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও জমিতে ভালো ফলন দেখে তিনি আশাবাদী। খরচ তুলনামূলক কম হওয়ায় ধান বিক্রি করে ভালো লাভের আশা করছেন। আগামীতে আরও বেশি জমিতে এই ধান চাষের পরিকল্পনা রয়েছে তার।

রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ বলেন, পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান ঝালকাঠির মাটি ও আবহাওয়ায় চাষের উপযোগী। নতুন জাতের ফসল আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে কৃষি বিভাগ কাজ করছে। এ জাতের ধান চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

1

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

2

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

3

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

4

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

5

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

6

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

7

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

8

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

9

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

10

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

11

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

12

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

13

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

14

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

15

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

16

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

17

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

18

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

19

দুই লজ্জাবতী বানর উদ্ধার

20