কৃষি সময়
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরালী হাসের কলতানে মুখরিত বিল বাদর

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
টাঙ্গাইলের বিভিন্ন বিলে সরালি হাস ও দেশি-বিদেশি পাখির কিচিরমিচির ডাক ও ঝাঁক বেঁধে আকাশে ওড়ার বিমোহিত দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। অপরূপ এই দৃশ্য অবলোকন করতে প্রকৃতিপ্রেমীরা ভিড় জমাচ্ছে গ্রামীণ জনপদে।

সরেজমিনে দেখা যায়,ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বন্নাদিঘীতে ঝাঁক বেঁধে আকাশে ওড়ার বিমোহিত দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। অপরূপ এই দৃশ্য দেখতে প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে বন্নাদিঘীতে।

এদিকে কালিহাতী উপজেলায় রৌহা শুকনি বিলেও এমন দৃশ্য চোখে পড়ে। শুকনি বিলের পাশে বিভিন্ন প্রজাতির গাছের ছোট একটি বাগানে শত শত বক পাখী বসবাস করে। সারাদিন দেখা মিলে না সন্ধার আগে কিচিরমিচির ডাক ও দল বেঁধে আসতে থাকে। সকাল হলেও খাবারের খোঁজে দল বেঁধে বিভিন্ন খাল-বিল জলাধারে চলে যায়।

টাঙ্গাইলের চারান বিল, চাপড়াবিল, মলাদহ, ঝাইতলা, বরকম, পুঁইটা, নেধারসহ বিভিন্ন খাল-বিল জলাধারে এখন সরালি হাঁসের কলকাকলিতে মুখরিত গ্রামীণ পরিবেশ। এরা সাধারণত শান্ত পরিবেশে পানিতে দলবেঁধে ভেসে বেড়ায় এবং জলজ উদ্ভিদ, কচি পাতা, শস্যদানা ও ছোট শামুক-ঝিনুক খেয়ে জীবন ধারণ করে। ওড়ার সময় এদের শিসের মতো মিষ্টি ডাক জলাশয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

অনেকেই সরালি হাঁসকে বিদেশি অতিথি পাখি মনে করলেও, পাতি সরালি মূলত বাংলাদেশেরই একটি আবাসিক জলচর পাখি। শীতকালে খাবারের সন্ধানে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে এরা দল বেঁধে জলাশয়গুলোতে জড়ো হয়। 

জেলার বিলগুলোতে প্রতিবছরের মতো এবারও সরালী হাস ছাড়াও এসেছে হাজার হাজার পরিযায়ী পাখি। প্রতিদিন ভোরে কুয়াশার আঁচল ভেদ করে দল নিয়ে উড়ে চলা পাখির ডানার শো-শো শব্দ আর কলতানে ঘুম ভাঙে জলাধারের নিকটবর্তী  বাসিন্দাদের। এবারও বিলের কচুরিপানা ও জলজ উদ্ভিদের মাঝে খোলা পানিতে জলকেলিতে মেতে উঠেছে পাখিরা।

মৌসুমের শুরুতেই টাঙ্গাইলের বিভিন্ন বিল ও জলাশয়গুলো সরালি হাঁসসহ নানা প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে। শীতকালে উষ্ণতার খোঁজে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের জলাধারগুলোকে নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নেয় পরিযায়ী পাখি। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিলগুলো শীত মৌসুমের অতিথিদের বরণ করে নিতে প্রস্তুত থাকে। বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত টাঙ্গাইলের জলাভূমিগুলোতে পাতি সরালি ও বড় সরালি হাঁসের ঝাঁক দেখা যায়।

টাঙ্গাইলের ১২টি উপজেলার বিল, জলাশয় ও প্লাবন ভূমিতে শীত মৌসুমে দেশি পাখির সঙ্গে সরালি হাস এসে যোগ দেয়। বোরো ধানের খোলা মাঠে বা জলাধারের কিনারে অল্প পানিতে মাছ শিকারের জন্য ঝাঁকে ঝাঁকে কানিবক, গো-বক, ছোট সাদা বক, বেগুনি বক, বড় বক, নিশি বক, সরালি হাস,বালিহাঁস, পাতিহাঁস, লেজহাঁস, পেরিহাঁস, পানকৌড়ি, শামুককনা, গাঙ কবুতর, মানিকজোড়সহ নানা ধরনের দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি খেলা করে। পাখিরা রাতে সাধারণত আশপাশের গাছে আশ্রয় নেয়
অনেক অসাধু ব্যাক্তি ও শিকারিরা এসব পাখি শিকার করছে। প্রতিদিন তারা বিভিন্ন বিল এবং গাছ পালায় আশ্রয় নেয় াপাখিদেও শিকার করছেন। 

মূলত, খাওয়ার জন্যই বক পাখি শিকার করা হয়। এছাড়াও, নাইলনের সুতোয় তৈরি ফাঁদ ও বাটাল (পাখি শিকারের জন্য এক ধরনের দেশীয় অস্ত্র বা খেলনা) দিয়েও সরালি হাস শিকার করা হচ্ছে।কেউ কেউ এসব পাখি শিকার করে স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করছেন।

স্থানীয়দের অভিযোগ শিকারিরা ছোট মাছের পেটে বাসুডিন, ফুরাডান ও কার্বোটাফ নামে এক ধরনের বিষ ঢ়ুকিয়ে খাল-বিল-জলাশয় ও প্লাবন ভূমির পাশে বা খোলা মাঠে ছিটিয়ে রাখেন। এটাকেই ‘বিষটোপ’ বলা হয়। এসব বিষ মেশানো মাছ খেয়ে দেশি-বিদেশি পাখিগুলো অচেতন হয়ে যায়। শিকারীরা পরে পাখায় ধরে নিয়ে হাটবাজার ও স্থানীয়দের কাছে বিক্রি করে দেন। এছাড়া পুঁটি মাছের পেটে বিষ দিয়েও নির্বিচারে বক পাখি শিকার করা হয়। 

বাংলাদেশ বন ভবনের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল) আর, এস,এম নুরুল ইসলাম জানান, টাঙ্গাইলে এ বিভাগের জন্য সুনিদিষ্ট কোনো ইউনিট নেই। তবে বিভাগীয় বন কর্মকর্তা বিষয়টি দেখভাল করেন। বন্য প্রাণী সংরক্ষণে স্থানীয়দের মধ্যে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে।তবেই কর্তৃপক্ষের পাশা পাশি স্থানীয়দের সমম্বয়ে এসব অসাধু পাখী শিকারীদের হাত থেকে অতিথি পাখীদের সংরক্ষন করে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা সম্ভব হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস খামারে দুই বন্ধুর আয় ৩০ লাখ টাকা

1

হাওড়ে ফসল হানি রোধ করবে ব্রি ধান-১১৮

2

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

3

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

4

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

5

কাঁচামরিচের দর পতনে দিশেহারা চাষী

6

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

7

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

8

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

9

৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

10

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

11

আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

12

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

13

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

14

সাম্মামে চাষে কামরুজ্জামানের সাফল্য

15

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

16

নগর বর্জ্যে ভরাট হচ্ছে বগুড়ার করতোয়া নদী

17

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

18

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

19

খামারের বর্জ্য ফেলে মাছ নিধনের অভিযোগ

20