কৃষি সময়
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাখির কলকাকলিতে মুখর শতবর্ষী বট-পাকুড়

মানিকগঞ্জ সংবাদদাতাঃ 

মানিকগঞ্জের ঘিওরে প্রায় ২৫০ বছরের বেশি পুরনো বট-পাকুড় গাছের ডালে ডালে এবং আশপাশের এলাকাজুড়ে গড়ে উঠেছে নানা প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল। পাখির কলকাকলি আর সবুজের সমারোহে স্থানটি পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের আকর্ষণীয় গন্তব্যে। বিশালাকৃতির বটবৃক্ষের নিচে বসে প্রশান্তির শ্বাস নেন তারা। গ্রামের মানুষের সুখ-দুঃখের সাক্ষী এ জায়গা অনেকের কাছে কাউটিয়ার বটতলা নামে পরিচিত।

লোকবিশ্বাস অনুযায়ী, অলৌকিক ক্ষমতাসম্পন্ন এ গাছের ডালপালা কেউ ভাঙলে সে কঠিন রোগে আক্রান্ত হয়, এমনকি নির্বংশও হয়ে যেতে পারে! গাছটি যেন কেউ ক্ষতি করতে না পারে, সেজন্য এর নিচে সীমানা প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, কাউটিয়া গ্রামের এসব বিশালাকৃতির বট ও পাকুড় গাছ কয়েকশ বছরের পুরনো। তবে গাছগুলোর প্রকৃত বয়স সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠা এসব গাছের বিস্তৃত ডালপালা, ঝুরি ও ঘন পাতার আড়ালে আশ্রয় নিয়েছে অসংখ্য পাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। নানা প্রজাতির পাখির বিচরণে স্থানটি যেন পরিণত হয়েছে এক প্রাকৃতিক পাখির অভয়ারণ্যে।

এর বয়স নিয়ে এলাকার মানুষের আছে নানা মত। কেউ বলেন, এর বয়স আড়াইশ বছরের বেশি; কেউ বলেন তিনশ বছর। তবে গাছটি যে শতবর্ষী, এ নিয়ে এলাকাবাসীর মতপার্থক্য নেই। প্রায় তিন বিঘা খাস জমির ওপর এ প্রাচীন গাছ। লোকমুখে প্রচলিত আছে, বহু বছর আগে এক নারী পরম মমতায় গাছটি রোপণ করেছিলেন। বটগাছটি নিয়ে এলাকার লোকজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পৌরাণিক বিশ্বাস।

বিশাল এ বৃক্ষ অসংখ্য লক্ষীপ্যাঁচার নিরাপদ আবাসস্থল। রাতের বেলা ঘুরে বেড়ানো প্যাঁচারা ফসলের ক্ষতিকর পোকা দমনে অবদান রাখে। এছাড়া বটফল পাকলে এখানে বসে দেশীয় পাখির মেলা। তাই স্থানীয়দের কাছে এসব গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়; বরং দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যের অংশ।

গাছটি ঘিরে গড়ে ওঠা এক গ্রামীণ লোকঐতিহ্যের কথা জানালেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন। তার কাছ থেকে জানা যায়, প্রায় এক দশক আগে এ এলাকায় হঠাৎ গো-মড়ক দেখা দিয়েছিল। সেসময় একের পর এক গরু-বাছুর মারা যেতে থাকে। এরপর থেকে গবাদিপশুর সুরক্ষার কথা চিন্তা করে প্রতি বছরের চৈত্র মাসে এ বটতলায় একটি বিশেষ শিরনির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামীণ ভাষায় এটি গাওয়াইলা শিরনি নামে পরিচিত। শুধু লোকবিশ্বাসই নয়, স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় এ বটগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে বছরে ৩০ কোটি টাকার আমড়ার বিক্রি

1

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

2

৫ বিঘার মালটা বাগানে ৩৭ লাখ টাকা বিক্রির সম্ভাবনা

3

পেঁপে আর মাছ চাষে ১০ লাখ টাকা লাভের আশা ঈশ্বরের

4

১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

বোরো মৌসুমে জ্বালানিতে টান

7

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

8

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

9

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

10

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

11

ইউজিসিতে নতুন তিন সদস্য

12

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

13

পেঁপে চাষে লোকসানের শঙ্কায় চাষিরা

14

হাঁস পালনে প্রবাস ফেরত মাজেদুলের সাফল্য

15

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

16

পানির গর্তে পড়া দুই হাতি উদ্ধার

17

পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন

18

দখল-দূষণে প্রাণ হারাচ্ছে খিরু নদী

19

চাঁপাইনবাবগঞ্জে আম চাষের তৈরি হচ্ছে কর্মসংস্থান

20