কৃষি সময়
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমনে খরচ বাড়লেও দাম কমে হতাশ চাষিরা

পাবনা সংবাদদাতাঃ 
তেল,সার,কিটনাশক,বীজ,শ্রমিকের বাড়তি খরচায় আমন ধান চাষাবাদ করেছিলেন চাষীরা। ফলন ও হয়েছে আশাতীত। তবে সমস্যা দেখা দিয়েছে উৎপাদিত ধানের দাম কম। এ দামে ধান বিক্রি করে লাভ হওয়া তো দুরের কথা এখন উৎপাদন খরচই তোলা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় হতাশায় পড়েছেন পাবনারআমন ধান চাষীরা। 

জানা গেছে, চলতি মওসুমে জেলায় ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে বিনা-৭, বিনা-৮, বিনা-৪, বিনা-১০, ব্রি-ধান-৩২, ৩৩ বিআর-১১, ব্রি ধান-৪৯, লাল পাইজাম, কালা পাইজাম, স্বর্ণা, ধানী গোল্ড, স্বর্ণা নেপালী, লেমবু ও বিন্নি জাতের আমন ধানের আবাদ হয়েছিল। এরমধ্যে ৫৫ হাজার ৬১৫ হেক্টরে রোপা আমন এবং ৩৩ হাজার ৩৩০ হেক্টরে বোনা আমন।

পাবনার মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন আমন ধান কাটা চলছে পুরোদমে। শীষজুড়ে সোনালী ধানের গোছা। উঠানে উঠানে জড় হচ্ছে কৃষাণ-কৃষানির স্বপ্ন। তারা নানা প্রতিকূলতা কাটিয়ে সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত। মওসুমের শুরুতেই রোপা আমন ধান কাটতে পারায় মহা খুশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। তারা ধান কাটার পর একই জমিতে রবি ফসল আবাদের প্রস্ত্ততি নিচ্ছেন।

কৃষকরা বুক ভরা আশা নিয়ে পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু করলেও দাম নিয়ে তারা হতাশ হচ্ছেন। কৃষকরা জানান, এবার সার সঙ্কট ও টানা খরার পরও ধানের আশাীত ফলন হয়েছে। তবে উৎপাদন খরচ অনুযায়ী তারা দাম পাচ্ছেন না।

কৃষকরা বলেন, প্রতিবিঘা রোপা আমন আবাদে খরচ হয় ১৬ হাজার টাকা। প্রতিবিঘায় ফলন পাওয়া যায় গড়ে ১৫ মণ। হাট-বাজারে প্রতিমণ আমন ধান মোটা এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা আর প্রতিমণ আমন চিকন ধান এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই হিসেবে ১৫ মণ ধান বিক্রি করে পাওয়া যায় ১৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য খরচ বাদ দিলে তেমন লাভ থাকে না বলে তারা জানিয়েছেন।

হাট-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। হাটে ধান বিক্রি করতে কৃষককে মহাজন ও ফড়িয়াদের মণপ্রতি (৪০ কেজি) চার কেজি করে ধলতা দিতে হচ্ছে। আগাম দাদনের টাকা পরিশোধ করতে সিন্ডিকেট নিয়ন্ত্রিত বাজার দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এর বিরুপ প্রভাব পড়ছে গ্রামীন অর্থনীতিতে।

কৃষকরা জানিয়েছেন, চলতি মওসুমে আমন ধান ভালো ফলন ও চিটা কম হয়েছে। নতুন আমন ধান মানভেদে প্রতিমণ এক হাজার ৪০০ এক হাজার ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিকন ও সুগন্ধি জাতের ধানের দাম প্রতিমণে ১০০ থেকে ১৫০ টাকা বেশি। তবে এ দামে ধান বিক্রি করে কৃষকদের আশানুরুপ লাভ হচ্ছে না।

তারা জানিয়েছেন, জমি চাষে জ্বালানি খরচ বেড়েছে। সারের দাম, শ্রমিকের দাম, কীটনাশকের দাম বেড়েছে। এমনকি মাড়াইযন্ত্র ডিজেলচালিত হওয়ায় ধান মাড়াইয়ের খরচ বেড়েছে। এতে করে চাষির খরচ যে হারে বেড়েছে সে অনুপাতে ধানের দাম বাড়েনি। এজন্য তারা খুব কমই লাভের মুখ দেখছেন।

উপজেলার সাঁথিয়া পাথাইলহাট গ্রামের কৃষক বেলাল হোসেন জানান, ধান আবাদ করে লাভ খুব কমে গেছে। সব কিছুতেই খরচ বেড়েছে। সে অনুপাতে ধানের দাম বাড়েনি। ধান মাড়াই যন্ত্রের আব্দুর রাজ্জাক জানান, গতবছর তারা প্রতি মণ ধান মাড়াই করে আড়াই কেজি ধান নিয়েছেন। এবার নিচ্ছেন প্রতিমণে চার কেজি। এতেও তাদের পোষায় না। কারণ জ্বালানি তেলের খরচ অনেক বেড়ে গেছে।

ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের কৃষক রহমত আলী বলেন, এবার ধান আবাদে খরচ অনেক বেড়ে গেছে। কারণ ধান চাষে সেচ খরচ বেড়েছে। সার-কীটনাশকের দাম, শ্রমিক মজুরি বেশি। এমনকি ধান মাড়াই মেশিনের মজুরি বেড়েছে। বর্গাচাষি জালাল খাঁ বলেন, তিনি এক বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান হয়েছে। তাই সেই জমি ছেড়ে দিয়েছেন।

কৃষকরা জানান, গত বছর এ সময়ে মোটা ধানের দর ছিল এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা মণ। মোটামুটি চিকন জাতের ধান ছিল প্রতিমণ এক হাজার ৫০০ টাকা। কিন্তু এবার চাষাবাদে খরচ বেড়েছে অথচ ধানের দাম বাড়েনি।

তারা বলেন, অনেকের ধারণা ধানের দাম বেড়েছে। কিন্তু তারা হিসাব করছে না, এক বিঘা জমিতে ধান চাষ করতে খরচ কত বেড়েছে। জমি লিজ নেয়া কৃষক আব্দুল জব্বার জানান, জমির মালিককে বছরে লিজ বাবদ দিতে হয় ১৫ হাজার টাকা। গড়ে প্রতিমণ ধান এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি করলেন। এ দামে লাভ তো দরের কথা, তাকে লোকসান গুনতে হয়েছে।

ধুলাউড়ি হাটে গিয়ে দেখা যায়, আমন ধান (মোটা) প্রতিমণ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা আর চিকন মানের ধান বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৬০ টাকা দরে।
প্রান্তিক ও বর্গা চাষিদের মওসুমি ফসল ওঠার সাথে সাথেই মহাজনের ঋণ শোধ করতে তাদের একযোগে ফসল বিক্রির জন্য বাজারে আনতে বাধ্য হন। এ সময় বাজার নিয়ন্ত্রণ করে এক শ্রেণীর ফড়িয়া, চালকাল মালিক ও মজুতদারেরা।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, স্বল্প মেয়াদি ধানর আবাদ বেশি হওয়ায় ধান কাটার পর একই জমিতে সরিষা,  রসুন, আলু ও সাকসবজি চাষ করতে পারছেন কৃষকরা। এতে কৃষকের বাড়তি লাভ নিশ্চিত হবে এবং কৃষিতে বৈচিত্র আসবে। বাম্পার ফলনে উচ্ছুসিত পাবনার কৃষকেরা নতুন ফসলের আশায় আবারও মাঠমুখী হয়ে উঠেছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

3

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

4

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

5

গাজনার বিলে কচুরিপানায় ব্যহত আমন আবাদ

6

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

7

১৫০০ বস্তা সার জব্দ

8

মরিচের আমদানি বাড়লেও কমেনি দাম

9

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

10

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

11

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

12

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

13

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

14

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

15

পাহাড়ে কমেছে জুমের উৎপাদন

16

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

17

আশরাফুলের এক শসা ৫ কেজি

18

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

19

নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

20