কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ে কমেছে জুমের উৎপাদন

রাঙ্গামাটি সংবাদদাতাঃ 
পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটিতে কমেছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জুম চাষ। চলতি বছর জুমের প্রধান ফসল আউশের সঙ্গে হ্রাস পেয়েছে সাথী ফসলের উৎপাদনও। তবে ফলন গত বছরের তুলনায় কিছুটা বাড়লেও তা লক্ষ্যমাত্রার ৭১ শতাংশে নেমেছে। কৃষি বিভাগ বলছে, একই পাহাড়ি ঢালু জমিতে বারবার চাষের ফলে জৈব উপাদানের ঘাটতির প্রভাব পড়েছে। এদিকে আশানুরূপ ফসল না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন জুমিয়ারা। তারা জানান, উৎপাদন কমে যাওয়ায় পাহাড়ি প্রান্তিক মানুষের সারা বছরের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ মৌসুমে জেলায় ৪ হাজার ৮১৮ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। এতে মোট উৎপাদন হয়েছে ৭ হাজার ১৩১ টন।

পাহাড়ের সমতলে হাইব্রিড, উফশী (উচ্চফলনশীল) জাত এবং জুমে স্থানীয় জাতের (আউশ) ধান আবাদ হয়। তবে আউশ মৌসুমের আবাদি শস্যের বেশির ভাগ উৎপাদনই জুমের ধান থেকে আসে। জুমে স্থানীয় জাত হিসেবে গেলং, কবরক, পাত্তিকী, সোনালি চিকন, বিন্নি, বাঁশধান, মেরি ধান, সাদা চড়ই ধান, কনকচাঁপা, রেঙ্গই প্রভৃতি লাগানো হয়। এসব ধানের মূল বৈশিষ্ট্য সুগন্ধি ও আঠালো। জুমে ধানের পাশাপাশি ‘সাথী সফল’ হিসেবে চাষ হয় ভুট্টা, শসা, মরিচ, বেগুন, শিম, তিল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, ঝিঙে, করলা, আলু, সাবারাঙ (এক ধরনের সুগন্ধিযুক্ত পাতা), কচু, হলুদ প্রভৃতি।

জুমিয়ারা জানান, প্রতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাহাড়ের ঢালু স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এরপর মার্চ-এপ্রিলের দিকে পাহাড়ে আগুন দিয়ে পুড়িয়ে অবশিষ্ট আগাছা ধ্বংস করা হয়। এপ্রিল-মে মাসে ঢালু পাহাড়ে গর্ত খুঁড়ে ধানসহ নানা সবজির বীজ বপন করা হয়। যে কারণে জুমচাষকে বহু ফসলি চাষাবাদও বলা হয়। আগস্ট-সেপ্টেম্বরে জুমের ফলন ঘরে তোলে জুমিয়া পরিবারগুলো। তবে দেরিতে আবাদের কারণে অনেকেই অক্টোবরে জুমের ধান তোলেন।

রাঙ্গামাটি জেলার কাপ্তাই, বরকল, বাঘাইছড়ি, সদর উপজেলাসহ বিভিন্ন প্রান্তিক এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে জুমের আউশ ধান ঘরে তোলার উৎসব। অনেক জুমিয়া পরিবার দেরিতে চাষ করায় অক্টোবরে ফসল তুলেছে। অনেকে আবার ধান মাড়াই করে জুম ঘরে মাচায় শুকানোর কাজ করছেন। তবে ফলন ভালো না হওয়ায় জুমচাষীরা দুশ্চিন্তার পড়েছেন।

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার জুমচাষী ক্য সি নু মারমা বলেন, ‘আগে আমরা এক আড়ি (ধান পরিমাপ করার পাত্র) ধান রোপণ করলে ৫০-৬০ আড়ি ধান পেতাম। কিন্তু কয়েক বছর ধরে এক আড়ি থেকে ধান পাচ্ছি ২৫-৩০ আড়ি বা তারও কম। আগের তুলনায় ফলন অর্ধেক কমে গেছে। এখন এ অবস্থা হলে আগামী বছর চাষ করতে পারব কিনা তা নিয়েই ভীষণ দুশ্চিন্তায় আছি।’

এর আগে ২০২৪-২৫ মৌসুমে ৫ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদের বিপরীতে ফসল হয়েছে ৭ হাজার ৪৪৬ টন; হেক্টরপ্রতি গড় ফলন ১ দশমিক ৪৬ টন। ২০২৩-২৪ মৌসুমে ৪ হাজার ৬৮৯ হেক্টর জমিতে আবাদের বিপরীতে ফসল হয়েছে ৬ হাজার ৩৩০ টন; হেক্টরপ্রতি গড় ফলন ১ দশমিক ৩৫ টন। ২০২২-২৩ মৌসুমে ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে আবাদের বিপরীতে ফসল হয়েছে ৬ হাজার ৪১৭ টন; হেক্টরপ্রতি গড় ফলন ১ দশমিক ৩৮ টন এবং ২০২১-২২ মৌসুমে ৪ হাজার ৬১০ হেক্টর জমিতে আবাদের বিপরীতে ফসল হয়েছে ৬ হাজার ৪৫৪ টন; হেক্টরপ্রতি গড় ফলন ১ দশমিক ৪০ টন।

বিগত পাঁচ মৌসুমের ফসল আবাদ এবং উৎপাদনের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪-২৫ মৌসুমে জুম আবাদ ও ফসল উৎপাদন বাড়লেও চলতি মৌসুমে আবাদ ও আউশ উৎপাদন কমেছে। তবে হেক্টরপ্রতি গড় ফলন উৎপাদন কিছুটা বেড়েছে। যদিও চাষীরা বলছেন, চলতি মৌসুমে জুম ফসলে ধান উৎপাদন হ্রাস পেয়েছে।

এদিকে জুম খেতে আগুন দেয়ার কারণে পাহাড়ের গাছপালা ও কীটপতঙ্গ পুড়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ায় জুমচাষ পদ্ধতি নিয়ে পরিবেশবাদীদের আপত্তি রয়েছে। তবে স্থানীয় অধিবাসীদের খাদ্যনিরাপত্তা ও বিকল্প খাদ্য জোগানোর সুযোগ সৃষ্টি না হওয়ায় এ চাষাবাদ পদ্ধতি ঐতিহ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ।

মং প্রু মারমা নামের আরেক জুমিয়া বলেন, ‘আমরা ধানের পাশাপাশি মারফা, তিল, হলুদ ও ভুট্টাসহ আরো কয়েক ধরনের সবজি আবাদ করে থাকি। কিন্তু সেগুলোরও ফলন এ বছর ভালো হয়নি। জুমের চাষাবাদ করে যে ফলন হয় তা দিয়ে আমরা সারা বছর খেয়ে থাকি। কিন্তু ফলনের পরিমাণ ধীরে ধীরে কমে আসার কারণে দুশ্চিন্তায় আছি। সামনের দিনে যে কী হবে!

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, একটা পাহাড়ে তিন-চার বছর পর জুম চাষ বিরতি দিলে ফলন ঠিক থাকে। কিন্তু এখানে দেখা যায়, এক পাহাড়ে ১০-১৫ বছর টানা জুম চাষ করার পর একবার বিরতি দেয়া হয়। আবার কোথাও কোথাও এক বছরও বিরতি দেয়া হয় না। এতে পাহাড়ি জমিতে পর্যাপ্ত জৈব উপাদানের ঘাটতি তৈরি হচ্ছে। ফলে প্রতি বছর জুমের উৎপাদন কমে যাচ্ছে।

কৃ//স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

1

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

2

২৮৮ বস্তা সার জব্দ

3

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

4

৬০০ শিম গাছ কেটে দিল দুর্বৃত্তরা

5

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

6

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

7

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

8

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

9

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

10

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

11

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

12

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

13

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

14

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

15

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

16

উল্লাপাড়ায় আলু চাষাবাদ শুরু

17

উল্লাপাড়া ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন সুকুমার সভাপতি স্বপ

18

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20