কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এখন আগাম শীতকালীন সবজির আবাদ ঘিরে কৃষকদের ব্যস্ততা বেড়েছে। মৌসুমের শুরুতেই বাজারে ভালো দাম পাওয়ার আশায় আগাম সবজি চাষে ঝুঁকেছেন তারা।

জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ফুলবাড়ীতে ১৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে প্রায় ৩ হাজার ৩৭৫ টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

ফুললবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কোথাও ফুলকপি-বাঁধাকপি, কোথাও টমেটো, শিম, মুলা ও গাজরের চারা। তরতর করে বেড়ে উঠছে এসব সবজি। অনেক থেকে আগাম সবজি বিক্রি উপযোগী হয়ে উঠেছে। ভোরের আলো ফুটতেই পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা। কেউ জমিতে নিড়ানি দিচ্ছেন, কেউ দিচ্ছেন সেচ ও কীটনাশক। 

কৃষকরা জানান, আগাম সবজি বাজারে তুলতে পারলে সাধারণ মৌসুমের তুলনায় দাম বেশি পাওয়া যায়। চাহিদাও থাকে বেশি। ফলে স্বল্প সময়ে ফসল বাজারজাত করে তুলনামূলক ভালো লাভ করা সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ধরনের সবজি বাজারে আসতে শুরু করবে।

পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের কৃষক রহমত আলীও আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। তিনি বলেন,সারা বছরই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেন। শীতকালীন আগাম জাতের মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, পালংশাক ও ধনেপাতা চাষ করেন। বাজারে এসব সবজির চাহিদা ও দাম দুটিই ভালো থাকায় তিনি প্রতি বছর আগাম সবজি চাষ করেন।

শিবনগর ইউনিয়নের বুজরুক শমসেরনগর গ্রামের কৃষক রহিদুল ইসলাম দেড় বিঘা জমিতে ট্রপিক্যাল কুইন জাতের বাঁধাকপি এবং মাস্টার ৪৫ ও ক্যাপ্টেন জাতের ফুলকপি চাষ করেছেন। পাশাপাশি কিছু জমিতে শিমের আবাদও করেছেন। এতে তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। সবজি বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

এখানকার কৃষকদের মতে, আগাম সবজি চাষে উৎপাদন খরচ তুলনামূলক বেশি হলেও বাজারে ভালো দাম পাওয়া গেলে তা সহজেই উঠে আসে। একই সঙ্গে দ্রুত ফসল বাজারজাত করা যায়। এ কারণে অনেক কৃষক ধান বা অন্যান্য প্রচলিত ফসলের পাশাপাশি আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। অনেক কৃষক এই সবজি চাষাবাদের মাধ্যমে ভাল টাকা আয় করে সচ্ছলতা এনেছেন। 

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন,আগাম জাতের শীতকালীন সবজি চাষ কৃষকদের জন্য লাভজনক হওয়ায় দিন দিন এর আবাদ বাড়ছে। আগাম সবজি উৎপাদনের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

1

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

2

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

3

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

4

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

5

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

6

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

7

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

8

১০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

9

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

10

সিরাজগঞ্জে এক জমিতে ৪ সবজির চাষ

11

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

12

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

13

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

14

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

15

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

16

সার নিয়ে হার্ডলাইনে সরকার

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

19

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

20