কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় একটি বিলে দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা প্রায় ২শ’বিঘা জমিতে চাষাবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সমস্য সমাধানে তারা তারা সংশ্লিষ্ট বিভাগের কাছে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। কৃষকদের এমন দুর্ভোগ জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বিলে।

জানা যায়,রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার, ভেটখালী বিল ও তারানীপুর এলাকার পানি নিষ্কাশনের খাল দখল হওয়ায় বের হতে পারছে না। পানি নিষ্কাশনের প্রধান পথ ‘হিমখালী খাল’ ও বিকল্প নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিন ধরে দখলের কারণে অকার্যকর হয়ে পড়েছে। এতে এখানকার জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষিজমি, বসতভিটা, পুকুর, গাছপালা ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দেও অভিযোগ,এমন অবস্থায় প্রতিবছর প্রায় দুই শতাধিক বিঘা ধান ও সবজির জমি পানিতে তলিয়ে থাকছে। এতে এখানকার কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। 

স্থানীয় গৃহিণী নুরজাহান খাতুন বলেন, প্রতি বর্ষা মৌসুমেই আমাদের দুর্ভোগের শেষ থাকে না। ধানের জমি, বাড়ির উঠান, কাঁচা ঘরবাড়ি ও সবজিক্ষেত পানিতে তলিয়ে যায়। খাল ও পানি নিষ্কাশনের পথ দখলমুক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা মুত্তালিব হোসেন বলেন, হিমখালী খাল ও বিকল্প পানি নিষ্কাশনের পথ দখল হয়ে থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা ক্ষতির মুখে পড়ি। এ বছর ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ করতে পারছি না, বসতভিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হব। 

এমন সমস্যার কথা জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে কৃষকরা বার বার আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না। 

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

1

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

2

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

3

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

4

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

5

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

6

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

7

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

8

প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ দ্রুত নির্মাণ করা হবে : বাণিজ্য

9

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

10

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

11

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

12

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

13

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

14

মজা সুপারির বাজারে ধস

15

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

16

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

17

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

18

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

19

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

20