কৃষি সময়
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নার্সারিতে লুৎফরের জীবন বদল

নরসিংদী সংবাদদাতাঃ 
চাকরির পিছনে না ছুটে নার্সারি করে ব্যাপক সফলতা পেয়েছেন লুৎফর রহমান নামে এক কৃষি উদ্যোক্তা। শুণ্য থেকে শুরু করে তিনি গড়ে তুলেছেন ১০ বিঘার বিশাল নার্সারি। যেখানে রয়েছে দেশি বিদেশি ফল সহ নানা জাতের গাছের চারা। যা স্থাণীয় এলাকা সহ সারা দেশে বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে তিনি আয় করছেন মোটা অংকের টাকা। এ কাজের মাধ্যমে তিনিি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়,এই উদ্যোক্তা ১৯৯৬ সালে এইচএসসি পরীক্ষার পর চাকরির পিছনে না ছুটে পৈত্রিক জমিতে নার্সারি কাজ শুরু করেন। তবে শুরুতেই বড় ধাক্কা খেতে হয় তাকে। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় ভেসে যায় তার নতুন নার্সারি। দুর্দিনে স্থানীয় কৃষি কর্মকর্তাদের সুপারিশে কৃষি ব্যাংক থেকে পান ১০ হাজার টাকার ঋণ। সেই ঋণের সুবাদেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়ান তিনি।

নতুন করে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় শিবপুর ফায়াল সার্ভিস অফিসের পাশেই গড়ে তুলেছেন ‘মেসার্স পল্লী নার্সারী সেন্টার’ নামে তার নার্সারি। মাত্র ৭ শতাং জমিতে যে নার্সারির যাত্রা হয়েছিলো। তা এখন ১০ বিঘায় রুপ নিয়েছে। যেখানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষাধিক চারা রয়েছে। বিদেশি ফলের মধ্যে রামবুটান ও ভিয়েতনামের বারমাসি কাঁঠাল অন্যতম আকর্ষণ। বর্তমানে তার এই নার্সারিতে নিয়মিত ৯ জন পুরুষ ও ৬ জন নারী শ্রমিক কাজ করছেন। তার এই অনন্য সাফল্য নজর কেড়েছে স্বয়ং প্রধানমন্ত্রীরও।

সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় লুৎফর রহমানের নার্সারির স্টল দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। বিশেষ করে অসময়ে ভিয়েতনামের কাঁঠাল গাছে ফলন দেখে প্রধানমন্ত্রী তার পিঠ চাপড়ে প্রশংসা করেন। নরসিংদীবাসীর পক্ষ থেকে লুৎফর রহমানও প্রধানমন্ত্রীকে একটি রামবুটান ও একটি ঐতিহ্যবাহী লটকন চারা উপহার দেন।

নার্সারির উদ্যোক্তা লুৎফর রহমান বলেন, আমি র্দীঘদিন ধরে অনেক কষ্ট করে এই নার্সারিটি গড়ে তুলেছি। তিনি উল্লেখ করেন,‘মানুষ মানুষকে ঠকায়, কিন্তু বৃক্ষ কাউকে ঠকায় না’। যে বৃক্ষ রোপণ ও পরিচর্যার মাধ্যমে তিনি নিজের দারিদ্র্য জয় করেছেন, সেই বৃক্ষই আজ তাকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সম্মান ও সাফল্য। আগামীতে তিনি এই নার্সারি আরো বড় করার প্রত্যায় ব্যক্ত করেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

উৎপাদনের চেয়ে নিরাপদ ও গুণগতমানের খাদ্য নিশ্চিত করাই বড় চ্যা

4

যশোরে খেজুরগাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

5

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

6

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

7

নার্সারিতে লুৎফরের জীবন বদল

8

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

9

বেড়ায় শিক্ষকের ব্ল্যাক রাইস চাষে সাফল্য

10

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

11

সাত অবৈধ বাঁধ অপসারণ

12

ইলিশ শিকার করায় ৩৪ জেলেকে জরিমানা

13

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

14

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

15

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

16

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

17

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

18

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

19

জাতীয় মানদণ্ড ও ভর্তুকির সুপারিশ কৃষিবিজ্ঞানীদের কৃষি বর্জ্য

20