কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ে আখ চাষে লাভের আশা চাষীর

রাঙামাটি সংবাদদাতাঃ 
পাহাড়ে আখ চাষে সফলতা পেয়েছেন তছলিম নামে এক কৃষক। তিন বিঘা জমিতে তিনি এ চাষাবাদ করে এক মৌসুমেই ২০ লাখ টাকা লাভের আশা করছেন। রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ চাষাবাদ করেছেন তিনি। 

লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় পাহাড়ের ঢালু জমিতে সারি সারি আখগাছ। পাতার ফাঁকে উঁকি দিচ্ছে পরিপুষ্ট আখ। কৃষক তছলিম কঠোর পরিশ্রম দিয়ে এই ফসল ফলিয়েছে। স্থানীয়ভাবে বড় পরিসরে আখ চাষের উদ্যোগ খুব একটা দেখা যায় না। তাই তছলিমের আখক্ষে দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের মানুষ। কেউ ঘুরে দেখছেন বাগান, কেউ কিনতে চাইছেন মিষ্টি ও রসালো আখ। তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। এরইমধ্যে বিক্রির উপযোগী হয়ে উঠেছে বাগানের আখ। এখন সময়মতো বাজারজাত করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত লাভ।

তছলিমের উদ্যোগ দেখে উৎসাহিত হয়েছেন স্থানীয় অনেক কৃষক। তাদের কেউ কেউ ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আখ চাষের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মতে, পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে পাহাড়ি এলাকায় আখ চাষের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এ জন্য কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ সরবরাহ ও বাজারজাতকরণে সহযোগিতা প্রয়োজন।

তবে আয়ের স্বপ্নের পাশাপাশি দুশ্চিন্তাও আছে তছলিমের। সময়মতো আখ বিক্রি করতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তার হিসাব অনুযায়ী, ক্ষেত থেকে ৭০ থেকে ৮০ হাজার আখ বিক্রি করা সম্ভব। এতে প্রায় ২০ লাখ টাকা আয় হতে পারে। আখের রস তৈরির মেশিন থাকলে স্থানীয় বাজারে রস বিক্রি করেও বাড়তি আয় করা সম্ভব হতো।

কৃষক তছলিম জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসে তিন একর জমিতে প্রায় ২০ হাজার আখের চারা রোপণ করেন তিনি। এরপর নিজের অর্থ ও শ্রম দিয়ে নিয়মিত ক্ষেতের পরিচর্যা করেছেন। কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন এ আখেরক্ষেত। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এ উদ্যোগ থেকে ভালো আয় হবে বলে আশা তার।

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানিয়েছেন, বর্তমানে উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। তবে আখ চাষের জন্য উপজেলা কৃষি অফিসের আলাদা কোনো বরাদ্দ নেই। পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে আখচাষিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ

1

চাঁদপুরে আখের বাম্পার ফলন

2

৩ শ’বস্তা সার সহ আটক ১

3

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

4

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

5

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

6

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

7

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

8

মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড়

9

কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক

10

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

11

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

12

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

13

১২০ বস্তা সার জব্দ

14

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

15

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

16

গ্রামের বাজারে প্রতিদিন বেচাকেনা ৩০০ মণ করলা

17

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

18

ব্ল্যাক সুগারকেইন সম্ভাবনার দুয়ার খুলছে

19

উল্লাপাড়া ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন সুকুমার সভাপতি স্বপ

20