কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশের ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে ধারণা করা হচ্ছে। এই ঝুঁকির কথা জানিয়েছে জাতিসংঘ। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশটিতে মজুদ থাকা ইউরিয়া অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করার মতোই রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

ডব্লিউএফপি আরও জানিয়েছে, চলমান এ সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কৃ/স/জয়


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে মারা গেলো দুজন

1

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

2

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

3

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

4

কলা চাষে রংপুরের নতুন সম্ভাবনা

5

জমে উঠেছে পলো উৎসব

6

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

7

ধানখেত থেকে অজগর উদ্ধার

8

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

9

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

10

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

11

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

12

খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

13

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

14

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

15

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

16

১৯৮ বস্তা সার জব্দ

17

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

18

সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ

19

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

20